rongginnbd
Sunday, December 10, 2017
‘দশ কা দম’ নিয়ে ফিরছেন সালমান!
রঙিন ডেস্ক :
বলিউডের ‘সুলতান’ মানেই সালমান খান। ছোট পর্দারও তিনিই ‘বিগ বস’। একদিকে রিয়েলিটি শো সামলাচ্ছেন, অন্যদিকে দিব্যি ‘টাইগার জিন্দা হ্যায়‘-র প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে আরো এক চমকের খবর হচ্ছে এক শো শেষ হতে না হতেই নতুন এক শোয়ের কথা ভাবছেন সালমান। এমনটাই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
আবারো একবার ‘দশ কা দম’ পরীক্ষা করতে দেখা যাবে সালমানকে। হ্যা, প্রায় আট বছর পর পুরনো শো নিয়েই ফিরে আসছেন বলিউডের ভাইজান। এখন কালার্স-এ ‘বিগ বস ১১’-র সঞ্চালনা করছেন। সব ঠিক থাকলে পরের বছরই তার প্রতিপক্ষ চ্যানেল সনি-র বিখ্যাত শো নিয়ে ফিরে আসছেন।
জানুয়ারি মাসেই চলতি বছরের বিগ বস শেষ হওয়ার কথা। ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। এরপরই সল্লু ‘দশ কা দম’-এর শুটিং শুরু করে দেবেন। ২০১৮ সালে মে মাস থেকেই পুরনো গেম শো ফিরে আসছে বোকাবাক্সের পর্দায়।
এবার সঞ্চালক সালমানের সুপারিশে শো’য়ের ফরম্যাট অনেকটাই পালটে যাবে। পুরস্কার পেতে বেশ দম লাগবে প্রতিযোগীদের।
তবে এবার বাড়িতে বসেও দর্শকরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। পয়সা জেতার সুযোগ তো পাবেনই সেই সঙ্গে সালমানের সঙ্গে কথা বলতেও পারবেন। ২০০৮ সালে এই শোয়ের সূচনা হয়েছিল সালমানের হাত ধরেই। বেশ সাফল্য পেয়েছিল। এরপর ২০০৯ সালে হয়েছিল দ্বিতীয় মরশুম। তাও সুপারহিট।
সেরা সঞ্চালকের শিরোপা পেয়েছিলেন সালমান। সেরা গেম শোয়ের পুরস্কার জিতেছিল ‘দশ কা দম’ও। এবার তাই দর্শকদের প্রত্যাশা আরও বেশি। এমনিতেই ‘বিগ বস’-এর অন্যতম ইউএসপি সালমান। মাঝে নির্মাতারা অন্য সঞ্চালক খোঁজার চেষ্টা করেছিলেন। কিন্তু শোয়ের টিআরপি বেশ কমে গিয়েছিল সে সময়। ফলে মোটা পারিশ্রমিক দিয়ে ফিরিয়ে আনতে হয় সল্লুকেই। বোকাবাক্সের টিআরপি-র দৌড়ে সেরা সালমানই।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment