rongginnbd
Sunday, December 10, 2017
‘নায়ক’এ যুক্ত হলেন মৌসুমী
রঙিন ডেস্ক :
হালে একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। এবার যুক্ত হলেন ‘নায়ক’ শিরোনামের সিনেমার সঙ্গে। ‘নায়ক’-এর হাল ধরছেন যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান। এর মাধ্যমে কয়েকবছর বিরতির পর নির্মাণে ফিরলেন তারা।
কয়েকদিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাপ্পী চৌধুরী ও অধরা খান। শুক্রবার সন্ধ্যায় চুক্তিবদ্ধ হন মৌসুমী। তাকে দেখা যাবে বিশেষ একটি চরিত্রে।
পরিচালক জানান, মৌসুমীর চরিত্রে দারুণ কিছু চমক থাকছে। আশা করছেন দর্শকরা পছন্দ করবেন। আরো জানান, ‘নায়ক’-এর শুটিং শুরু হবে জানুয়ারিতে।
যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল। খুব শিগগিরই মহরত অনুষ্ঠিত হবে। ইস্পাহানী-আরিফ জাহানের আলোচিত সিনেমার মধ্যে রয়েছে বিদ্রোহী বধূ, লাট সাহেবের মেয়ে, তুমি সুন্দর, গোলাম, মেশিনম্যান, শিকারী ও গুণ্ডা দ্য টেররিস্ট। এর মধ্যে বেশ কয়েকটিতে অভিনয় করেছেন মৌসুমী।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment