rongginnbd
Sunday, December 10, 2017
আজ থেকে শুরু হচ্ছে ‘ক্যাট হাউজ’
রঙিন ডেস্ক
: বাড়িটির নাম ‘দখিনা হাওয়া’, কিন্তু বিশেষ কারণে হয়ে যায় ‘ক্যাট হাউজ’। এমন গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ক্যাট হাউজ’। আজ থেকে প্রতি রোব, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৭টায় প্রচার হবে আরটিভিতে।
মানস পালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আকাশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মীর সাব্বির, ইন্তেখাব দিনার, ফজলুল রহমান বাবু , রাশেদ মামুন অপু, ডলি জহুর, মনিরা মিঠু, নাদিয়া, ফারজানা রিক্তা প্রমুখ।
নাটকে দেখা যাবে দখিনা হাওয়া নামের একটি বাড়ির গল্প। এ বাড়ির মালিককে সবাই আ হা খান নামেই চেনে। পুরো নাম আবুল হাসান খান। আ হা খানের বড় মেয়ে চৈতি ইতিহাসে পড়াশোনা শেষ করে বাংলা ভাষা নিয়ে গবেষণা করছে। এই বিষয়ে সবসময় সহযোগিতা ও উৎসাহ দেয় বাধ্য স্বামী ডা. ইয়াকুব।
এমবিবিএস ডাক্তার ভেবেই ফেসবুকে ইয়াকুবের সাথে প্রেম করে বিয়ে করার পর জানতে পারে সে হোমিও ডাক্তার। বিয়ের পর থেকেই ঘরজামাই। তার আপন দুই ভাই মফিজ ও ইজ্জত আলীও এই বাড়িতে থাকে কম্পাউন্ডার হিসেবে।
মেঝ মেয়ে আঁখি ব্যস্ত ব্যান্ডসংগীত নিয়ে। গলায় বেহাল দশা বলেই তার ব্যান্ডসংগীত বেছে নেওয়া। ঝগড়াটে ও বদমেজাজী বলেই কোনো ছেলে তার ধারে ঘেঁষতে ভয় পায়।
এই বাড়িতেই বনি নামের এক ভাড়াটিয়ার বাস। তিন ভাইবোনের মধ্যে সে বড়। তাদের বাবা মা নেই তাই ফুফু যুথিমালার কাছে মানুষ সবাই। ফুফু এখনো কুমারী। তবে বর্তমানে আ হা খানকে দেখলেই তার মনের ভেতরটা কেমন যেন করে উঠে। আ হা খানেরও তাই হয়।
এ সব কাণ্ডের মাঝে হঠাৎ রাজু নামের একজনের আবির্ভাব হয়। তার দাবি সে যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং আ হা খানের ভাগ্নে। সবার ধারণা সম্পত্তির দাবিতে এ বাড়িতে এসেছে রাজু। সবাই বিভিন্নভাবে তাকে তাড়ানোর চেষ্টা করে। কেউ কেউ আবার সম্পত্তির ভাগের জন্য তার সাথে হাত মেলায়। এভাবেই নাটকটির কাহিনী এগিয়ে যাবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment