Saturday, November 18, 2017

বন্ধুত্ব থেকে সম্পর্কে জড়ানোর সুবিধা

রঙিন ডেস্ক : অনেকেই কাছের বন্ধুর সঙ্গেই সম্পর্কে জড়ান। কাছের বন্ধুটির সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন অনেকেই। সম্পর্ক যদি ঠিকঠাক না চলে, তখন প্রেম তো হয়ই না, বন্ধুত্বও হারিয়ে যায়। কিন্তু গবেষকেরা বলছেন উল্টোটা, সফল সম্পর্কের ভিত্তিই হলো বন্ধুত্ব। শুরুটা বন্ধুত্ব দিয়ে হলে সেই সম্পর্ক প্রেমে গড়ালে তা টেকসই হয়।
যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেছেন, প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিনের পরিচিতজনকে অন্যের চেয়ে বেশি আকর্ষণীয় মনে হতে পারে। এই পরিচিত জনকে প্রেমের সঙ্গী হিসেবে বেছে নিলে সম্পর্ক ভালো ও মজবুত হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিচালিত গবেষণায় একটি নির্দিষ্ট মেয়াদে পরস্পরকে রেটিং দিতে বলেন গবেষকেরা। কয়েক মাসের মধ্যে পরস্পরের মধ্যে রেটিং বাড়তে দেখা যায়।

No comments:

Post a Comment