rongginnbd
Friday, February 23, 2018
শাকিব-অপুর ডিভোর্স আরো ১৮ দিন পর!
রঙিন ডেস্ক:
শাকিব খান ও অপু বিশ্বাসকে আগামী ১২ মার্চ তৃতীয় ও শেষবারের জন্য ডাকা হয়েছে। ওইদিন যদি তারা না উপস্থিত হন, তাহলে বিবাহবিচ্ছেদ কার্যকর হয়ে যাবে। এমনটাই জানিয়েছেন ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন।
গত ২২ নভেম্বর অপু বিশ্বাসকে আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে তালাক নোটিশ পাঠান শাকিব। এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়, তিনমাস পর কার্যকর হবে শাকিব-অপুর বিবাহ বিচ্ছেদ। সেই হিসেবে আজ (২২ ফেব্রুয়ারি) শাকিবের বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠানোর তিন মাস পূর্ণ হয়েছে। তবে শাকিব-অপুর বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়নি।
এ প্রসঙ্গে হেমায়েত হোসেন বলেন, ‘শাকিব খান যেদিন স্বাক্ষর করেছিলেন, সেদিন থেকে তিন মাস পর কার্যকর হবে ব্যাপারটা এমন নয়। আমরা সিটি করপোরেশন তাদের তিন মাসে তিনবার ডাকব, সেই তৃতীয়বার বিষয়টির ফয়সালা হবে। যে কারণে আজ তাদের বিচ্ছেদ বা পুনরায় সংসার শুরু কোনোটাই হচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘আগামী ১২ মার্চ তৃতীয় ও শেষবারের জন্য তাদের আবারো ডাকা হয়েছে। এদিন যদি তারা না উপস্থিত হন, তাহলে বিবাহবিচ্ছেদ কার্যকর হয়ে যাবে।’
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। এতে শাকিব-অপুকে উপস্থিত থাকার জন্য বলা হয়। গত ১৫ জানুয়ারি সিটি করপোরেশনের অঞ্চল ৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেনের সঙ্গে তালাক নোটিশের বিপরীতে সমঝোতা বৈঠকে বসেন অপু। সালিশি বৈঠকে অপু বিশ্বাস উপস্থিত হলেও শাকিব খান কিংবা তার পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না। এরপর গত ২ ফেব্রুয়ারি পুনরায় সালিশি বৈঠক ডাকা হয়। এতে শাকিব খান ও অপু বিশ্বাস উপস্থিত ছিলেন না।
২০০৮ সালের ১৮ই এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হন ঢাকাই ছবির হিট জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। দীর্ঘদিন এসব খবর অপ্রকাশিত থাকে। গত বছরের এপ্রিলে একটি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। সন্তানকেও সবার সামনে নিয়ে আসেন সে সময়। এরপর অবশ্য বেশ কিছুদিন শাকিব ও অপুকে একসঙ্গে দেখা গেছে। তবে বেশি দিন তারা এক থাকেননি। বিভিন্ন বিষয়ে মতবিরোধ তৈরি হয় দুজনের।
সেসব মিডিয়াতে নিয়মিতই প্রকাশ পায়। তারই পরিপ্রেক্ষিতে শাকিব খান তিন মাস আগে ডিভোর্স নোটিশ পাঠান অপুর কাছে। এরপর অপু বিভিন্নভাবে চেষ্টা করেছেন সংসার টিকিয়ে রাখতে। কিন্তু সেটা হয়নি। কারণ শাকিব চাননি সংসার আর টিকিয়ে রাখতে। শেষ পর্যন্ত অপুও জানিয়েছেন তিনি ডিভোর্স মেনে নিয়েছেন। এমনকি শাকিবকে নিয়ে নানা মন্তব্যও করেছেন তিনি। যদিও সেসব মন্তব্যের বিপরীতে শাকিব কোনো কথাই বলেননি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment