rongginnbd
Friday, February 23, 2018
ফের বিয়ে করলেন হৃদয় খান
রঙিন ডেস্ক :
চুপিসারে তৃতীয় বিয়েটা সেরেই ফেললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান। বিয়েটা রাখ-ঢাক করে রাখতে চাইলেও আগেই প্রকাশ্যে চলে আসে। অবশেষে আনুষ্ঠানিকভাবেই সবার সামনে আনলেন সদ্য বিয়ে করা স্ত্রীকে।
পাত্রী মালয়েশিয়া প্রবাসী। নাম হুমায়রা। গত বছরের ৯ সেপ্টেম্বর শনিবার তাদের হয়েছে গায়ে হলুদ অনুষ্ঠান এবং ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক বিবাহ পর্ব সম্পন্ন হয়। বিষয়টি হৃদয় খান মিডিয়াকে না জানালেও একাধিক ঘনিষ্ঠজন নিশ্চিত করেন।
ছবি-দুজনের বিবাহোত্তর সংবর্ধনার
সে সময় অবশ্য হৃদয় খানের বিয়ের বিষয়টি গোপন থাকলেও বিয়ের ছবি ঠিকিই প্রকাশ্যে চলে আসে। অবশেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় এই দুজনের বিবাহোত্তর সংবর্ধনার।
প্রসঙ্গত, এটি হৃদয় খানের তৃতীয় বিয়ে। ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন এই সংগীত তারকা। ছয় মাসের মাথায় সেই সংসার ভেঙে যায়। ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন মডেল সুজানাকে। তার সেই বিয়ে টিকেছিল মাত্র আট মাস।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment