rongginnbd
Friday, March 9, 2018
চীনে ‘বাজরাঙ্গি ভাইজান’র ঝুলিতে ১১৭ কোটি রুপি
রঙিন ডেস্ক:
বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি চীনে মুক্তি পেয়েছে ২ মার্চ। এর মাধ্যমেই প্রথমবারের মতো সালমান খান অভিনীত কোনো ছবি চীনে মুক্তি পেয়েছে। কবির খান পরিচালিত এই ছবিটি চীনে একটি মজার নামে প্রচার করা হচ্ছে। আর নামটি হলো ‘লিটল লোলিতা মাঙ্কি গড আঙ্কেল ইন চায়না’।
মুক্তির দিনই চীনের বক্স অফিসে দারুণ সাড়া ফেলে ‘বাজরাঙ্গি ভাইজান’। ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ এক টুইট বার্তায় জানিয়েছিলেন, শুরুটা ভালোই করলো ‘বাজরাঙ্গি ভাইজান’। প্রথম দিনেই ভাইজানের ছবি চীনের বাজারে ২.২৪ মিলিয়ন ডলারের (১৪.৬১ কোটি রুপি) ব্যবসা করেছে।
আজ শুক্রবার তারান আদর্শ এক টুইট বার্তায় জানালেন প্রথম সপ্তাহে ছবিটি আয় সম্পর্কে। তিনি জানান, চীনা বক্সঅফিসে ‘বাজরাঙ্গি ভাইজান’ সফলতা পেয়েছে। শুক্রবার ২.২৬ ডলার, শনিবার ৩.১২ ডলার, রবিবার ৩.১৬ ডলার, সোমবার ১.৭৫ ডলার, মঙ্গলবার ১.৮৩ ডলার, বুধবার ১.৯২ ডলার, বৃহস্পতিবার ৪.০১ ডলার; সর্বমোট ১৮.০৫ মিলিয়ন ডলার (১১৭.৪৯ কোটি রুপি) আয় করেছে।
তারান আদর্শের টুইটের স্ক্রিন সর্ট
এর আগে চীনের বাজারে প্রথম দিনে সর্বাধিক আয়ের রেকর্ডটি ছিল আরেক সুপারস্টার আমির খানের সুপার মুভি ‘থ্রি ইডিয়টস’-এর। সেটি মুক্তির প্রথম দিন ব্যবসা করে ২.২ মিলিয়ন মার্কিন ডলার।
‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি চীনব্যাপী ৮০০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। এটাই এ পর্যন্ত চীনের বাজারে কোনো ভারতীয় ছবির সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি। এর আগে আমির খানের দুটি ছবি ‘দাঙ্গাল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ যথাক্রমে ৬০০০ ও ৫০০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, কবির খান পরিচালিত ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। ভারতে ৪ হাজার ২০০টি প্রেক্ষাগৃহে এবং বিদেশের সাতশোর বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। একদিকে বক্স অফিসে ঝড়, অন্যদিকে প্রশংসার করতালিতে ভাসে ‘বাজরাঙ্গি ভাইজান’। এই ছবির পর থেকে বলিউডে ‘ভাইজান’ নাম পান ছবির অভিনেতা সালমান খান। এমনকি এই ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা বনে গেছে শিশুশিল্পী হারশালি মালহোত্রা। ছবিতে সালমানের সাথে জুটি বেঁধে অভিনয় করেন কারিনা কাপুর খান।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment