rongginnbd
Friday, March 9, 2018
চিকেন নাগেটস
রঙিন ডেস্ক :
বিকেলের নাস্তায় বা রেস্টুরেন্টে বন্ধুদের সঙ্গে খেতে বসলে চিকেন নাগেটস তো খেয়েই থাকেন। এই সুস্বাদু রেসিপিটা বাসায় বানালে মন্দ হয় না। রেসিপিটা শিখে সবাইকে নিয়ে ঘরেই পেতে পারেন রেস্টুরেন্টের স্বাদ। তাহলে আর দেরি কেন, চলুন রেসিপিটা শিখে নেয়া যাক-
উপকরণ:
মুরগির মাংসের কিমা ৫০০ গ্রাম,
পিঁয়াজ কুচি ১ টেবিল চামচ,
ডিম ১টি,
পাউরুটি ৬ টুকরা,
ব্রেডক্রাম্ব ১ কাপ,
ময়দা ১ কাপ,
পানি আধা কাপ,
রসুনবাটা ১চা চামচ,
লবণ ১ চা চামচ,
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,
ভাজার জন্য তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালী:
মুরগির মাংসের কিমা, পাউরুটি, রসুন, গোলমরিচ গুঁড়া, লবণ ও পিঁয়াজ একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।
এবার ছোট নাগেটের আকৃতি করে রাখতে হবে। একটি পাত্রে ডিম ফেটানো, অপর একটি পাত্রে ব্রেড ক্রাম্ব নিন।
এখন নাগেটসগুলো একে একে ময়দা, ডিম এবং ব্রেডক্রাম্ব মেখে ফুটন্ত ডুবো তেলে ছেড়ে দিন। বাদামি করে ভেজে তুলে টমেটো সসের সঙ্গে উপভোগ করুন মজাদার চিকেন নাগেট।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment