rongginnbd
Friday, March 9, 2018
ইউটিউবে তৌসিফ-সাবিলার ‘মুখে বলো না’
রঙিন ডেস্ক:
ইমরাউল রাফাত পরিচালিত ‘ডোন্ট টাচ’ নাটকে ব্যবহৃত হয় ‘মুখে বলো না’ গানটি। এবার পৌনে ৫ মিনিটের এই গানটি প্রকাশ পেলো গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। ভিডিওতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাবিলা নূর।
গানটিতে কণ্ঠ দিয়েছেন নবীন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা। এর কথা লিখেছেন প্রখ্যাত গীতিকার আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন রাকিব মোসাব্বির। গতকাল বৃহস্পতিবার গানটি প্রকাশ করা হয়। গানচিল মিউজিক থেকে প্রকাশিত মিক্সড অ্যালবাম ‘অভিমানী আকাশ’-এর গান এটি।
এর আগে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল ‘গানচিল ড্রামা এন্ড সিনেমা’য় ‘ডোন্ট টাচ’ নাটকটি প্রকাশ করা হয়। সেটি খুব জনপ্রিয়তা পায়। আলাদাভাবে প্রকাশ করা এই গানটিও শ্রোতা হৃদয়ে ঝড় তুলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এ প্রসঙ্গে কনা বলেন, ‘গানটি মেলোডি ধাঁচের। গানটির কথা ও সুরের মধ্যে বৈচিত্র্য আছে। প্রথম শোনাতেই যে কারো ভালো লাগার মতো।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment