Friday, February 23, 2018

দীপিকার লুকানো প্রতিভা

রঙিন ডেস্ক : বলিউডে এখন দাপিয়ে বেড়ানো নাম দীপিকা পাড়ুকোন। হলিউডেও তার জনপ্রিয়তা রয়েছে। সেসব তো শুধু মাত্র অভিনয় গুণের কারণে। তবে দিপীকার যে আরো একটি প্রতিভা রয়েছে সেটা কী কারো জানা আছে? ভাবছেন ব্যাডমিন্টন! সেটা তো পুরনো খবর। কিন্তু দীপিকার এ গুণটা সম্প্রতিই জানা গেছে।
নিজের লুকানো প্রতিভার কথা প্রকাশ্যে এনেছেন দীপিকা নিজেই। ইনস্টাগ্রামে একটি কবিতা শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ক্লাস সেভেনে পড়ার সময় তিনি ওই কবিতাটি লিখেছিলেন। কবিতাটির নাম ‘আই অ্যাম’।
সোশ্যাল মিডিয়ায় দীপিকার সেই কবিতা এখন ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে। সবাই নায়িকার কবি সত্তার প্রশংসা করেছেন। তবে পরে আরো কবিতা লিখেছেন কিনা সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি নায়িকা। কিন্তু কবিতা যে দীপিকার ভাললাগার জায়গা তা এক কথায় স্বীকার করে নিচ্ছেন বলিউডের একটা বড় অংশ।

No comments:

Post a Comment