rongginnbd
Wednesday, August 8, 2018
ঈদে চ্যানেল আইয়ের পর্দায় পরীমনির ‘অন্তর জ্বালা’
রঙিন ডেস্ক:
গত বছরে সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়ে রেকর্ড গড়েছিলো মালেক আফসারির পরিচালনায় আলোচিত ছবি ‘অন্তর জ্বালা’।
গত বছরের ১৫ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পায় জায়েদ খান ও
পরীমনি
অভিনীত মালেক আফসারির ছবি ‘অন্তর জ্বালা’। ছবিটি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলে জানিয়েছিলো ছবির পরিচালক।
সেই আলোচিত ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। যারা হলে গিয়ে ছবিটি দেখতে পারেননি তারা আসছে ঈদুল আজহায় চ্যানেল আইয়ে ছবিটি দেখতে পাবেন। এমনটাই জানিয়েছেন ছবি সংশ্লিষ্ট সকলে।
আরো পড়ুন:
বন্যার উপস্থাপনায় লালন সংগীত গাইলেন সাবিনা
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানা যায়, আসছে ঈদুল আজহায় ছয়টি চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। তারমধ্যে মালেক আফসারির ‘অন্তর জ্বালা’ একটি। ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে ছবিটি।
পিরোজপুরে ঘটে যাওয়া এক ঘটনার উপর ভিত্তি করেই মূলত নির্মাণ করা হয়েছে ‘অন্তর জ্বালা’। ছবিতে নায়ক মান্নার এক পাগলা ভক্তকে দেখানো হয়, যার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। তারসঙ্গে দেখা যাবে চিত্রনায়িকা পরীমনিকে। এছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি ও বড়দা মিঠু।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment