Tuesday, January 2, 2018

বিগ বস হাউসে হিনার বন্ধুত্ব ছিলো অকৃত্রিম

প্রতিযোগীতার একদম শেষের দিতে এসে হিনাকে এখন আরো বেশি সতর্ক হওয়া উচিত এমন বক্তব্যের জবাবে হিনার বাগদত্তা রকি জেসওয়াল বলেন, “হিনা খান এমন কোনো খেলোয়াড় না যে প্রতিযোগিতার স্বার্থে নিজের চরিত্রের বাইরে চলে যাবে। সে অন্য কারো মুখোশ ধারণ করেনা। সে নিজে যা তাই প্রকাশ করে। সে সৎ এবং বাস্তবে যা, বিগ বসেও তাই প্রকাশ করেছে। সুতরাং তাকে আলাদাভাবে সাবধান হতে হবেনা।
প্রথম দিন থেকেই এই প্রতিযোগিতায় সবাই হিনা খানের বিরুদ্ধে ছিল। সে স্বভাসুলভ ভালো ব্যবহার করে গেছে সবার সাথে। তবুও বেশিরভাগ সদস্যই তার বিপরীতে ছিলো।তারপরও সে টিকে আছে বিগ বস হাউসে। বেশ ভালোভাবেই টিকে আছে। হিনা সাহসী, তাই তাকে আলাদা করে ভালো সাজতে হবেনা, বা কোনো পদ্ধতি অনুসরণ করতে হবেনা। সে যেমন ছিলো তেমন থেকেই ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে। আমার বিশ্বাস সব কিছু ঠিক থাকলে প্রতিযোগিতা জেতা তার জন্য অসম্ভব কিছুনা।”
বিগ বস ১১ এর আসরে সকল প্রতিযোগীদের পরিবারের সদস্যদের নিয়ে একটি পর্ব সাজানো হয়েছিলো। তার মধ্যে হিনার পক্ষ হয়ে রকি এই অনুষ্ঠানে উপস্থিত হন। রকি নিজের বক্তব্য সম্প্রসারিত করে আরো বলেন, “বিগ বস হাউসে প্রিয়াংক শর্মা ও লাভ ত্যাগীর সাথে তার বন্ধুত্ব ছিলো অকৃত্রিম।এই তিনজনের বন্ধুত্ব বেশ শক্তিশালী ছিলো। তারা একে অপরকে বেশ গুরুত্ব দিতো।  ক্রিকেটে যেমন ভালো খেলোয়াড়ের অভাবে অস্ট্রেলিয়ার মতো ভালো একটি দলও হারতে পারে, তেমনি, বিগ বসেও এর সদস্যদের খেলা ক্যামেরায় দেখা যায়। কেউ এই শো তে জিতার জন্য গেম খেলে, কেউ আছে কিছুই করেনা শুধু নিজের মতোই থাকে। হিনা্ও তেমন। সে জিতার জন্য কিছুই করছেনা। সে নিজের মধ্যেই আছে। আমার মনে হয় এই জন্যই দর্শক হিনাকে ভালোবাসে।”

No comments:

Post a Comment