Wednesday, August 8, 2018

ফেরদৌস-পূর্ণিমার ‘গাঙচিল’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল বানাচ্ছেন তার নতুন ছবি। এই ছবিটি পুরোপুরি বাণিজ্যিক ধারার হবে বলে জানান নির্মাতা নেয়ামূল। তিনি বলেন, ‘গাঙচিল’ মৌলিক গল্পের ছবি। সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে ছবি। এখানে নাচ-গান, সবকিছুই থাকবে৷ আগামী ডিসেম্বর মাসে ছবির শুটিং শুরু হবে।

আরো পড়ুন: দীর্ঘদিন পর পূর্ণিমার নতুন সিনেমা এলো ইউটিউবে


No comments:

Post a Comment