Wednesday, August 8, 2018

বেশি প্রেক্ষাগৃহে ‘জান্নাত’ মুক্তি দিতে চান না নির্মাতা

প্রথমদিকে ২৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিলো ‘জান্নাত’ ছবিটির। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসে আসন্ন ঈদুল আজহায় ছবিটি মুক্তির ঘোষণা দেন নির্মাতা। এ প্রসঙ্গে নির্মাতা মানিক বলেন, প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে সিনেমাটি মুক্তির জন্য ২৭ জুলাই তারিখ নেওয়া হয়েছিল। কিন্তু আমার কাছে মনে হলো দুই ঈদের মাঝে সিনেমা মুক্তি দেওয়া ঠিক হবে না। তাই তারিখ পরিবর্তন করে ঈদুল আজহায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, আমরা পরিকল্পিতভাবে ‘জান্নাত’র প্রচারণার প্রস্তুতি নিচ্ছি। আগামী সপ্তাহ থেকে প্রচারণা শুরু করব। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে সিনেমার প্রচারণার জন্য নায়ক-নায়িকাসহ আমাদের যাওয়ার পরিকল্পনা রয়েছে। তাছাড়া অনলাইনেও প্রচারণা চলবে।

আরো পড়ুন: দুইটা বছর অনেক সহ্য করেছি, আর না: মাহি

সিনেমাটির গল্প প্রসঙ্গে ‘দুই নয়নের আলো’ খ্যাত এ নির্মাতা বলেন, এবার আমি ভিন্নরকম একটি গল্প দর্শকের দেখাতে যাচ্ছে। সিনেমাটিতে দর্শক একজন বিপথগামী জঙ্গির প্রেমের গল্প দেখতে পাবেন। ভুল পথে গিয়ে তার জীবনে যে ধরনের বিপর্যয় নেমে আসে সিনেমার গল্পে তাই দেখানো হবে। পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বিষয়টিও উঠে আসবে ওই সিনেমায়। এতে সাইমন ও মাহি দারুণ অভিনয় করেছেন। দর্শক নতুন করে তাদের খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস।

No comments:

Post a Comment