rongginnbd
Wednesday, August 8, 2018
শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ
রঙিন ডেস্ক :
আজ শুক্রবার এই শতাব্দীর
দীর্ঘতম চন্দ্রগ্রহণ
দেখবে বিশ্ববাসী। টানা দু’ঘন্টা ধরে এই চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে। ওই দিন সম্পূর্ণ লাল রঙের চাঁদের দেখা পাওয়া যাবে।
কিভাবে সাদা চাঁদ লাল হয়ে যাবে? যখন চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী এসে পড়বে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়বে। সূর্যের সাদা আলো যখনই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে এসে পড়বে তখন পৃথিবীর নীল রঙের সঙ্গে মিশবে সূর্যের সাদা আলো। আলোক বিচ্ছুরণ হবে। সৃষ্টি হবে লাল আলোর। এই রঙেই রাঙা হবে চাঁদ।
আরো পড়ুন:-
বিশ্বের সবচেয়ে বড় গোলাপ পিরামিড ইকুয়েডরে!
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, টানা ১০৩ মিনিট ধরে ঘটবে এই মহাজাগতিক ঘটনা, যা দীর্ঘতম চন্দ্রগ্রহণের থেকে চার মিনিট কম। পূর্ব আফ্রিকা, মধ্য প্রাচ্য, মধ্য এশিয়ায় সবচেয়ে পরিষ্কার দেখা যাবে গ্রহণ। যুক্তরাষ্ট্রে ৮৩ মিনিট দেখা গেলেও ওই সমস্ত অঞ্চলে পুরো ১০৩ মিনিট ধরেই উপভোগ করা যাবে চন্দ্রগ্রহণ। তবে আবহাওয়া ভালো থাকলে গ্রহণ ভালভাবে দেখা যাবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা জানিয়েছে, শুক্রবার পূর্ণ চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত ১১টা ১৩ মিনিট ৬ সেকেন্ডে শুরু হওয়া চন্দ্রগ্রহণ শেষ হবে ভোর ৫টা ৩০ মিনিট ২৪ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ হবে বাংলাদেশ সময় রাত ২টা ২১ মিনিট ৪৮ সেকেন্ডে এবং গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.৬১৪। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকে গ্রহণটি সম্পূর্ণ দেখা যাবে।
এদিকে নরওয়েভিত্তিক ওয়েবসাইট টাইম অ্যান্ড ডেট ডটকম জানাচ্ছে, শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৪ মিনিটে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। চলবে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত।
তারপর শুরু হবে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তা শেষ হবে রাত ৩টা ১৩ মিনিটে। এরপর আবার ৩টা ১৩ মিনিটে ফের শুরু হবে আংশিক গ্রাস, যা শেষ হবে রাত ৪টা ১৯ মিনিটে।
প্রসঙ্গত, বাংলাদেশের আকাশ থেকে শুক্রবার স্থানীয় সময় রাতে পূর্ণ চন্দ্রগ্রহণটি দেখা যাবে। এটি হবে একুশ শতকের (২০০১-২১০০) সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণ চন্দ্রগ্রহণ।
কোনও উঁচু জায়গা অথবা কোনও গ্রামাঞ্চল থেকে গ্রহণ সব থেকে ভালো দেখা যাবে বলে অভিমত জ্যোতির্বিজ্ঞানীদের।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment