Friday, February 23, 2018

গাঁটছড়া বাঁধছেন অ্যামি!

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘অনেকদিন ধরেই অ্যামি এই সম্পর্ক টিকিয়ে রেখেছেন। তিনি তার ব্যক্তিগত বিষয় জনসম্মুখে প্রকাশ করতে চাইছিলেন না। এ জন্যই নিজের সম্পর্কটি মিডিয়া থেকে লুকিয়ে রেখেছেন। অ্যামি-জর্জ জুটি হিসেবে খুবই খুশি। অ্যামি সবসময়ই চান তার নিজস্ব একটি পরিবার হোক। এই বছরের শেষে তিনি বিয়ের পরিকল্পনা করছেন। বর্তমানে বিয়ের তারিখ ও স্থান নিয়ে আলোচনা করছেন তারা।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জের সঙ্গে আলিঙ্গন ও চুম্বনরত অবস্থায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অ্যামি। অবশ্য সবগুলোতেই জর্জ ক্যামেরার দিক থেকে মুখ ঘুরিয়ে রেখেছেন। তবে ভালোবাসা দিবসে আরো ছবি পোস্ট করেন এ অভিনেত্রী, সেখানে জর্জকে স্পষ্টই দেখা যায়। ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের কথা ভক্তদের কাছে প্রকাশ করতেই ছবিগুলো পোস্ট করেন এ অভিনেত্রী।


No comments:

Post a Comment