rongginnbd
Wednesday, November 22, 2017
রোনালদো-বেনজেমার গোলে বড় জয় রিয়ালের
রঙিন ডেস্ক :
শক্তির বিচারে রিয়াল মাদ্রিদের চেয়ে ঢের পিছিয়ে সাইপ্রাসের দল আপোয়েল নিকোশিয়া। তারপরও স্প্যানিশ জায়ান্টদের জন্য ম্যাচটি ছিল গত তিন ম্যাচে জয় না পাওয়ার অভিজ্ঞতা ভুলে যাওয়ার লক্ষ্য। মঙ্গলবার সেই লক্ষ্যেই জয় তুলতে সবটুকু শক্তি ব্যবহার করেছে রিয়ালের খেলোয়াড়রা। নিকোশিয়ার মাঠে জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠে গেলো চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়নস লিগের আগের দুই ম্যাচে টটেনহাম হটস্পারের বিপক্ষে ড্রয়ের পর হেরে যায় রিয়াল। এই সপ্তাহে লা লিগাতেও অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে হতাশার ড্র করে তারা। অবশেষে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজিমার জোড়া গোলে নিকোশিয়ার মাঠে ৬-০ গোলের উড়ন্ত জয় পেয়েছে রিয়াল জিনেদিন জিদানের দল।
শুরুতে রিয়ালের ভুল পাস ও সতীর্থদের একে অপরের সঙ্গে যোগাযোগের অভাব ছিল চোখে পড়ার মতো। কিন্তু হঠাৎ ঘুরে দাঁড়ায় রিয়াল লুকা মোডরিচের ২৩ মিনিটের গোলে। রোনালদোর ক্রস স্বাগতিক ডিফেন্ডার ব্যাক পাসে বিপদমুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু সুযোগের অপেক্ষায় থাকা ক্রোয়েশিয়ান মিডফিল্ডার বক্সের বাইরে থেকে আচমকা শটে এগিয়ে দেন অতিথিদের। এরপর যেন অসহায় সাইপ্রাসের ক্লাব।
বিরতির আগের ৬ মিনিটে স্বাগতিকদের জালে তিনবার বল পাঠিয়েছে রিয়াল। ৩৯ মিনিটে মাঝমাঠ থেকে টনি ক্রুসের পাস সহজে পায়ে নিয়ে ডিবক্সের প্রান্ত থেকে ব্যবধান দ্বিগুণ করেন বেনজিমা। চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে এটি ছিল ফরাসি তারকার প্রথম গোল। দুই মিনিট পর কর্নার থেকে ভারানের হেডে গোলমুখের সামনে থেকে পায়ের আলতো ছোঁয়ায় ৩-০ করেন নাচো। শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে রোনালদো গোল করার সুযোগ পেয়েও বেনজিমাকে পাস দেন। হতাশ করেননি ফরাসি ফরোয়ার্ড। নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
বিরতির পর চেনা রূপে ফেরেন রোনালদো। ৪৯ মিনিটে মার্সেলোর চমৎকার ক্রসে লাফিয়ে পড়ে লক্ষ্যভেদী হেড করেন পর্তুগিজ উইঙ্গার। ৫ মিনিট পর আবারও গোল করেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়, এবার তার গোলে সহায়তা করেন বেনজিমা। চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে রোনালদোর গোল দাঁড়ালো ৫ ম্যাচে ৮। আর এই বছরে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৮ গোল করলেন ‘সিআরসেভেন’।
৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের বাধা পেরোলো রিয়াল। আগের ম্যাচেই নকআউট নিশ্চিত করা টটেনহাম ১৩ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষেই রয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment