rongginnbd
Thursday, November 30, 2017
মন ভালো নেই রণবীর-দীপিকার
রঙিন ডেস্ক :
বলিউডের বেশির ভাগ অভিনেতাই থাকেন ভারতের জুহু এবং বান্দ্রার আশপাশে। তা সেটা শাহরুখ খান হোন বা সালমান খান কিংবা অমিতাভ বচ্চন। এমনকী, ছোটখাটো অভিনেতারাও চেষ্টা করেন ওই এলাকায় ফ্ল্যাট না কিনতে পারলেও নিদেনপক্ষে ভাড়া থাকতে।
যাই হোক, অভিনেত্রী দীপিকা পাডুকোনের ঠিকানাও ওই তল্লাটে। তিনি থাকেন প্রভাদেবী এলাকার সম্ভ্রান্ত এক অ্যাপার্টমেন্টে। কোটি কোটি টাকা খরচ করে দীপিকা নিজের ফ্ল্যাটটিকে মনের মতো করে সাজিয়েছেন।
তার প্রেমিক রণবীর সিংও থাকেন মুম্বাইয়ের বান্দ্রা এলাকাতে। দু’জনেই খুবই ব্যস্ত। তাই মন চাইলেও সব সময় দেখা করা বা একসঙ্গে সময় কাটানো সম্ভব হয় না। কিন্তু একসঙ্গে থাকতে পারলে সে সমস্যার অনেকটা সমাধান হয়। না না, তারা লিভ-ইন করার কথা ভাবছেন না।
ভারতের সংবাদমাধ্যম থেকে জানা যায়, দীপিকার যেখানে থাকেন সেখানে রণবীরও চাইছেন একটি ফ্ল্যাট কিনতে, প্রেমিকার প্রতিবেশী হতে। কিন্তু তার জন্য টাকার অভাব না হলেও বাদ সেধেছে দীপিকার বিল্ডিং সোসাইটি অফিস।
তারা সেখানে দীপিকা বাদে অন্য কোনও তারকাকে থাকতে দিতে চায় না। অধিক তারকা থাকলে তাদের অ্যাপার্টমেন্টের শান্তি নষ্ট হবে। এতে রণবীর ও দীপিকা উভয়েরই মনখারাপ। সোসাইটি অফিসের এই নিষেধাজ্ঞা কত দিন থাকে, সেটাই দেখার!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment