rongginnbd
Thursday, November 30, 2017
শাহরুখের সঙ্গে ট্রাম্পকন্যা ইভাঙ্কার নৈশভোজ
রঙিন ডেস্ক :
বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে অংশ নিতে ভারতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। আজ তারই সম্মানের গ্র্যান্ড ডিনারের আয়োজন করা হয়েছে। বলিউড বাদশা শাহরুখ খানের ওপরই দায়িত্ব পড়েছে ইভাঙ্কার মন জয়ের। সুযোগ কাজে লাগাতে উৎসুক শাহরুখও। হায়দরাবাদের ফলকনামা প্যালেসেই আয়োজন করা হচ্ছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। সঙ্গে রয়েছে ডিনারের আয়োজনও।
ওই অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও থাকার কথা বলিউডের এক ঝাঁক তারকার। এরই মধ্যে ইভাঙ্কার জন্য বিভিন্ন ধরনের স্পেশ্যাল মেন্যুর ব্যবস্থা করা হয়েছে। এই ম্যানুতে থাকছে মোরগ পেস্তা কা সালান (মোরগের সঙ্গে পেস্তা বাদামের তরকারি), সীতাফল (আতাফল) কুলফি, দহি কে কাবাব (দইয়ের কাবাব), গোশত সিকমপুরি কাবাব, কুবানি কে মালাই কোফতা। এছাড়াও আরও অনেক রকম ভারতীয় খাবার থাকছে ইভাঙ্কার জন্য। শাহরুখ আজ রাতে ইভাঙ্কার সঙ্গে ডিনারে অংশ নেবেন।সুত্রঃ জী নিউজ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment