rongginnbd
Wednesday, November 1, 2017
তাজিকিস্তানের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ
রঙিন ডেস্ক :
এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে তাজিকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের যুবারা। এর আগে এই দলটির বিপক্ষে ৭টিতে হেরেছিলো বাংলাদেশে, আর দুটিতে ড্র করেছিলো। ১০ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় মাত্র একটিতে। তবে এ ম্যাচে জয় না পেলেও ড্র নিয়ে স্বস্তিতে আছে লাল-সবুজরা।
মঙ্গলবার স্বাগতিকদের মাঠে মাটি আর আবহাওয়া কোনো ফ্যাক্টরই হয়নি বাংলাদেশের যুবাদের জন্য। দুসানবের হিসর সেন্ট্রাল স্টেডিয়ামে ছিল টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলটিকে রুখে দেয়ায় বাংলাদেশের সামনে তৈরি হলো পরের রাউন্ডে উঠার সম্ভাবনা।
উজবেকিস্তান, শ্রীলংকা ও মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচের ফলের দিকে থাকছে বাংলাদেশের ভাগ্যে।
মঙ্গলবারই ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচ ২-২ গোলে ড্র করেছে মালদ্বীপ আর শ্রীলংকা।
উল্লেখ্য, বাংলাদেশ বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ খেলবে মালদ্বীপের সঙ্গে। একই দিন অন্য ম্যাচে মুখোমুখি হবে উজবেকিস্তান ও শ্রীলংকা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment