rongginnbd
Wednesday, November 1, 2017
পাপন আবারো বিসিবি সভাপতি?
রঙিন ডেস্ক :
আজ বুধবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদের সভাপতি পদে নির্বাচন।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হবে।
সভাপতি পদে কোনো প্রার্থী না থাকায় নাজমুল হাসান পাপনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূণরায় সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানান নাজমুল হাসান পাপন। দুপুর ২টায় হোম অব ক্রিকেটে পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই পরিচালকরা সভাপতি নির্বাচিত করবেন।
নির্বাচনের মাধ্যমে নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালক সংখ্যা ২৫ জন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুইজন ছাড়া ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন ২৩ পরিচালক। এদের মধ্যে ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন। মঙ্গলবার ভোটের মাধ্যমে অপর তিন পরিচালক নির্বাচিত হয়েছেন। এই পরিচালকদের ভোটেই আজ পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত করা হবে।
উল্লেখ্য যে, গত আগস্ট মাসে পূণরায় বোর্ড সভাপতির দায়িত্ব গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেছিলেন নাজমুল হাসান পাপন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment