rongginnbd
Friday, November 3, 2017
রংপুর রাইডার্সএ খেলতে ঢাকায় মালিঙ্গা
রঙিন ডেস্ক :
৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সিক্সার্স-ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে সিলেটে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। একদিনের বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল থেকে আবারো অনুশীলন শুরু করার কথা ছিলো রংপুর রাইডার্সদের।
এদিকে প্রথমবারের মতো বিপিএল খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছেন লাসিথ মালিঙ্গা। এরইমধ্যে সিলেটে ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌছে হেলিকপ্টার যোগে মালিঙ্গা যান সিলেটে। এবারের বিপিএল শ্রীলংকান লাসিথ মালিঙ্গা ছাড়াও রংপুরের ডাগআউটে বিদেশীর মধ্যে আছেন থিসারা পেরেরা, কুশাল পেরেরা, জনসন চার্লস, ক্রিস গেইল, রবি বোপারাসহ আরও বেশ কিছু তারকা ক্রিকেটার।
এবারের বিপিএলে রংপুর রাইডার্স মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বে খেলবে। রাইডার্সদের প্রথম ম্যাচ সিলেট পর্বের উদ্বোধনী দিনে রাজশাহী কিংসের বিপক্ষে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment