রঙিন ডেস্ক : ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আগামি রবিবার
খুলনা টাইটানসের প্রথম ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
গতবারের চেয়েও ভালো পারফরম্যান্স করার লক্ষ্য নিয়ে এবার তারা সিলেটে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্যায়ের খেলা শুরু করবে। গতকাল
বৃহস্পতিবার তারা সিলেটে পৌঁছায়। আর শুক্রবার সকাল ১১টায় অনুশীলন শুরু করে
মাহমুদউল্লাহর দল।
গত আসরে সাদামাটা দল নিয়ে একের পর এক চমক দেখিয়ে প্লেঅফ খেলেছিল খুলনা।
কিন্তু দুই কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের কাছে হেরে
ফাইনাল খেলা হয়নি তাদের। এবার তাদের দল আরো বেশি ভারসাম্যপূর্ণ। দলে যোগ
দিয়েছেন রাইলি রুশো, ক্রিস লিন ও মাইকেল ক্লিঞ্জারের মতো তারকা
ক্রিকেটাররা।
শুক্রবার খুলনার সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেছেন ক্লিঞ্জার।
অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান গত ফেব্রুয়ারিতে প্রথমবার জাতীয় দলের ক্যাপ
পরেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বেশ ধারাবাহিক ছিলেন ৩৭ বছর
বয়সী এই ব্যাটসম্যান। ৩ ম্যাচে ছিল তার ১৪৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি
মাত্র তিনটি খেললেও সব মিলিয়ে এ ফরম্যাটে তিনি খেলেছেন ১৪৯ ম্যাচ, ৭টি
সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরিতে তার সংগ্রহ ৪ হাজার ৬৪৯ রান।



No comments:
Post a Comment