Friday, November 3, 2017

দ্বিতীয়বার সেরা করদাতার তামিম

রঙিন ডেস্ক : খেলোয়াড়দের মধ্যে টানা দ্বিতীয়বার সেরা করদাতার স্বীকৃতি পেলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।জাতীয় রাজস্ববোর্ডের তালিকায় ২০১৬-১৭ অর্থবছরে খেলোয়াড়দের মধ্যে সেরা করদাতা হিসেবে আছেন তামিম।আগেরবারও তিনি সেরা ছিলেন।দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং তৃতীয় স্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।সাকিব গত অর্থবছরে ছিলেন দ্বিতীয় স্থানে।
নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানাবে। যেকোনো ভ্রমণে সড়ক, বিমান বা জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। স্ত্রী-স্বামী, নির্ভরশীল পুত্র-কন্যা নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধাও দেওয়া হবে। এ ছাড়া বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার এবং তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। ট্যাক্স কার্ড দেওয়ার পর থেকে এর মেয়াদ থাকবে এক বছর।

No comments:

Post a Comment