Saturday, November 25, 2017

কখনোই অভিনেত্রী হতে চাইনি

শুক্রবার কলকাতায় কনক্লেভ ইস্ট নামের একটি অনুষ্ঠানে এসে পাওলি জানান, তার কোনো সময়ই সিনেমায় আসার ইচ্ছা ছিল না। তিনি বলেন, ‘আমার স্বপ্ন সত্যি হয়েছে এটা কোনো দিনই আমি বলব না, কারণ আমি কখনোই অভিনেত্রী হতে চাইনি। আমি এমন একটা পরিবার থেকে এসেছি যেখানে সকলেই শিক্ষাবিদ। আমার মা–বাবাই সমবসময় চাইতেন আমি একটু সৃজনশীল কিছু করি। তাই আমার অভিনয়ের পেছনে তাদের অবদান প্রচুর।’
ভারতের আজকাল পত্রিকার খবরে বলা হয়, ২০১২ সালে ‘হেট স্টোরি’র মধ্য দিয়ে বলিউডে পা রাখেন পাওলি। কিন্তু ‘হেট স্টোরি’র সিকুয়েলসে পাওলিকে আর দেখা যায়নি। পাওলি শুক্রবার অনুষ্ঠানে এসে জানান, হেট স্টোরির পর তার কাছে শুধু বোল্ড ছবি করার প্রস্তাব আসছিল। সে কারণে তিনি ‘জুলি ২’–এর প্রস্তাবও ফিরিয়ে দেন। ‘হেট স্টোরি’র সময় পাওলিকে অনেক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়। যা পাওলি দামের কথায় ‘বেড সিন।’


No comments:

Post a Comment