rongginnbd
Saturday, November 25, 2017
দ্বিতীয় সন্তানের প্রস্তুতি নিচ্ছেন রাণী!
রঙিন ডেস্ক :
দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রাণী মূখার্জী।এমনটাই জানা গেলো ভারতীয় সংবাদমাধ্যম থেকে। অবশ্য এ বিষয়ে রাণীও কিছুটা ইঙ্গিত দিয়েছেন। সেই সঙ্গে কথা বললেন, বলিউডে নিজের ক্যারিয়ার, আদিত্য চোপরার সঙ্গে দাম্পত্য, মেয়ে আদিরা, এমনকি নেপোটিজম নিয়েও।
রানি বলেন, ‘ যখনই আমরা কথা বলি তখনই দ্বিতীয় সন্তান কবে আসতে পারে সেই বিষয়ে কথা বলি। বড় পরিবারের আশা ছিলো আমার। কিন্তু বয়স ৩৯ হয়েছে তাই আর বেশি সন্তান নেয়াও সম্ভব না।’ তার এই কথাতে ইঙ্গিত মিলছে যে তিনি ফের মা হতে চলেছেন। আর এই সহজ স্বীকারোক্তিটার মাধ্যমে রাণীর সম্তানসম্ভাবনার ইঙ্গিত পাচ্ছেন সাংবাদিকরা।
গত তিন বছরে তার স্বপ্ন, চলাফেরার দিকগুলো সবই পরিবর্তন হয়েছে। স্বামী আদিত্য সন্তান আদিরাকে নিয়ে তিনি খুব সুখেই আছেন।
রানি বললেন, আদিত্য এবং আমার আলোচনায় নিজেদের একান্ত জীবন এবং মেয়ে আদিরাই পুরাটা জুড়ে থাকে। ইতিমধ্যেই আমি আদিত্যকে আধা বাঙালি করে তুলেছি। এখন আদিত্য পুরোপুরি বাংলা না বলতে পারলেও বুঝতে পারেন।’ আদিরাও বাংলা গান শিখেছে বলে জানান তিনি।
মেয়ের জন্মের দুই বছর পর ফিরে আগামী ছবি ‘হিচকি’ নিয়ে সংশয়ে ছিলেন, কিন্তু পরিচালকের তার উপর ভরসা ছিল। তবে নেপোটিজম ইস্যুতে সতর্ক শোনালো এই নায়িকাকে। শুধু বললেন, বলিউডে নন ফিল্মি পরিবার থেকে এসেও অনেকে বড় হয়েছেন। তিনিও মাখন মসৃণ পথ পাননি। তাই এই বিতর্ক অর্থহীন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment