Wednesday, November 1, 2017

মুখের বার্ধক্য দূর করুন ব্যায়াম করে

১। কম খরচে দারুণ কাজ পাবেন: আপনি হয়তো ভাবছেন, ফেসিয়াল যোগ করতে গেলে কত টাকা খরচে হবে, তাই তো? উত্তরটা হল, এই যোগ অনুশীলন করতে কোনও খরচ করার দরকার পরে না। বরং দিনের মাত্র কয়েক মিনিট এই ব্যায়াম করলেই কেল্লাফতে! তাই আলাদা করে দিনের ক্রিম, রাতের ক্রিম না মেখে শুরু করুন ফেসিয়াল যোগ ব্যায়াম। দেখবেন অনেক উপকার মিলবে।
২। ত্বকের জন্য উপকারি: অ্যান্টি- এজিং ক্রিম ব্যবহার করছেন? জানেন তাতে কি হতে পারে? উত্তরটা এখন নাই বা দিলাম। তবে উত্তরটা ভেবে দেখতে হলে এই ধরণের প্রসাধনীর উপকরণ সম্বন্ধে অল্প কিছু ধারণা রাখা উচিত। অ্যান্টি- এজিং ক্রিমে মূলত প্যারাফিন, মিনারেল অয়েল, কৃত্রিম সুগন্ধ ছাড়াও আরও নানারকম উপাদান থাকে, যা আমাদের ত্বককে ভেতর থেকে খারাপ করে দিতে সাহায্য করে। আর ঠিক এই কারণেই এই সব ক্রিম না মেখে ত্বককে সুন্দর রাখতে ফেসিয়াল যোগ করা উচিত।
৩। মুখে বয়সের ছাপ ফেলতে দেয় না: বয়স যত বাড়তে তাকে, তত আমাদের মুখে বলিরেখা বা বার্ধক্যের ছাপ পরে। যদিও এমনটা হওয়া খুবই সাধারণ একটা ব্যাপার। তবে বলিরেখা যদি কমাতে চান, তাহলে ফেসিয়াল যোগ করতে পারেন। কারণ এক্ষেত্রে এই পদ্ধতিটি ম্যাজিকের মতো কাজ করে। নিয়মিত ফেসিয়াল যোগ অনুশীলন করলে মুখে বার্ধক্যের ছাপ সহজে পরে না।
স্যাচমো: এক ধরণের বাদ্যযন্ত্র আমাদের চোখে প্রায়ই পরে। গাল ফুলিয়ে মুখে হাওয়া ভরে তাকে বাজাতে হয়। ঠিক একইভাবে মুখের ভিতর বাতাস ভরে একদিকের গাল থেকে অন্যদিকের গালে হাওয়া ঠেলে দিতে হবে। মুখের থেকে পুরো হাওয়া বেড়িয়ে না যাওয়া অবধি এই ব্যায়াম করতে হবে। একইরকম ভাবে আরও দশবার এই ফেসিয়াল যোগ ব্যায়াম অনুশীলন করতে হবে।

No comments:

Post a Comment