Saturday, November 25, 2017

নানা রোগের মহাঔষধ পেঁপে পাতার রস

রঙিন ডেস্ক : পেঁপের পুষ্টিগুণ সমএর্ক কম বেশি আমরা সবাই জানি। পেঁপেকেই সব সবজির মধ্যে ঔষধী সবজি হিসেবে মানা হয়। তবে পেঁপের গুণাগুণ জানলেও এর পাতার যে গুণ রয়েছে সে সম্পর্কে সবারই অজানা থাকতে পারে। একাদিক গবেষণায় দেখা গেছে শুধু ডেঙ্গু ভাইরাসকে মারতেই নয়, একাধিক রোগকে দূরে রাখতেও পেঁপে পাতার বিকল্প হয় না। হজম ক্ষমতার উন্নতির পাশাপাশি শরীরকে সব দিক থেকে বাঁচাতে বাস্তবিকই পেঁপে পাতা বিশেষ ভূমিকা পালন করে থাকে। পেঁপে পাতা আরো নানাভাবে শরীরের উপকারে আসে- চলুন দেখে নেয়া যাক সেগুলো:
১. ডেঙ্গু রোগকে দূরে রাখে: একাধিক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত পেতে পাঁতার রস খেলে শরীরে প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। সেই সঙ্গে রোগ প্রতিরোধী ব্যবস্থাও খুব শক্তিশালী হয়ে ওঠে। আর একবার ইউমিন সিস্টেম শক্তিশালী হয়ে উঠলে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কাই একেবারে থাকে না বললেই চলে।
৪. হজম ক্ষমতার উন্নতি ঘটায়: পেঁপে পাতায় থাকা প্রোটিস এবং অ্যামিলেস নামক দুটি উপাদান হজমে সহায়ক পাচক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়। সেই সঙ্গে পাকস্থলি এবং কোলনের প্রদাহ কমানোর মধ্যে দিয়ে সার্বিকভাবে বাওয়েল মুভমেন্টের উন্নতিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত পেঁপে পাতার রস পান করেল এইচ পাইলোরি ব্যাকটেরিয়ারা মারা পড়ে। ফলে স্বাভাবিকভাবেই পেপটিক আলসারের মতো রোগ আক্রান্ত হওয়ার প্রবণতা হ্রাস পায়।
৬. পিরিয়ডের কষ্ট দূর করে: এবার থেকে মাসের এই বিশেষ কয়েকটা দিনে নিয়ম করে পেঁপে পাতার রস খাওয়া শুরু করুন। দেখেন ক্র্যাম্প এবং যন্ত্রণা দুইই কমবে। আসলে পেঁপে পাতায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রপাটিজ একদিকে যেমন দেহের প্রদাহ কমিয়ে যন্ত্রণার প্রকোপ কমায়, তেমনি অন্যদিকে হরমোনাল ইমব্যালেন্স দূর করে অন্যান্য সমস্যা কমাতেও ভূমিকা পালন করে।
৭. ক্যান্সার রোগকে দূরে রাখে: অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন একটি উপাদান, যা শরীরে থেকে টক্সিক উপাদানদের বের করে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা কমায়। আর এই উপাদানটি প্রচুর মাত্রায় মজুত রয়েছে পেঁপে পাতায়। তাই নিয়মিত যদি এর রস খেতে পারেন, তাহলে ক্যান্সার রোগকে কোনো দুশ্চিন্তাই থাকে না। বেশ কিছু গবেষণায় দেখা গেছে পেঁপে পাতায় থাকা বেশ কিছু এনজাইম লিভার, লং, প্যানক্রিয়াটিক এবং ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

No comments:

Post a Comment