Saturday, November 25, 2017

ধর্ষিতা নারীর চরিত্রে মেহজাবিন

রঙিন ডেস্ক: প্রথমবারের ধর্ষিতা নারীর চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নাটকটির শিরোনাম ‘অনামিকার নীল উপাধ্যায়’। চমৎকার ভাবনার গল্পটি রচনা ও পরিচালনা করেছেন ড. তৌফিক এলাহী।
অনাকাঙ্ক্ষিত অঘটনে থমকে যায় তার জীবন। বিয়ের সানাইয়ের সুর নয়, প্রবল হতাশা আর আত্মহননের পথ তাকে গ্রাস করে। কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে ঘুরে দাঁড়াতে চান মেহজাবিন। বিয়ের পিঁড়িতে বসার আগে ধর্ষণের মতো ঘটনা ভুলে নতুন জীবনের স্বপ্নে পা বাড়ান তিনি। এমন সময় মেহজাবিনের সহপাঠী সুষমা তার দিকে সহযোগিতার হাত বাড়ান। ঘটনাক্রমে পরিচয় হয় সুষমার পূর্বপরিচিত সজলের সঙ্গে। ভয়াল অতীতকে পেছনে ফেলে আগামীকে সুন্দর করে সাজানোর জন্য মেহজাবিনকে সঙ্গী হিসেবে পেতে চান সজল।
লাক্স তারকা মেহজাবিন নাটকটি নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘এই চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন। ধর্ষিতার চরিত্রে অভিনয় করা আমার জন্য অনেক অনেক চ্যালেঞ্জিং ছিল। অভিনয় দিয়ে নিজের সেরাটা উপস্থাপন করতে শতভাগ চেষ্টা করেছি।’
নির্মাতা ড. তৌফিক এলাহী সকল ধর্ষিতা নারীদের উৎসর্গ করে নাটকটি নির্মাণ করেছেন। তার ভাষ্য, হরহামেশাই দেখা যায় ধর্ষণের শিকার মফস্বলের মেয়েরা লজ্জায় অপমানে আত্মহত্যার পথে বেছে নেয়। ধর্ষণ একটি নারী নির্যাতিন এবং নির্যাতনকারীদের বিচারের জন্য কঠোর আইন আছে। আত্মহত্যায় অনুৎসাহিত করে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের লক্ষে নির্মাণ করা হয়েছে অনামিকার নীল উপাধ্যায়।



No comments:

Post a Comment