Saturday, November 25, 2017

‘পদ্মাবতী’ নিয়ে মুখ খুললেন আলিয়া

শুক্রবার ভারতের নাহারগড় দূর্গে এক ব্যক্তির ঝুলন্ত দেহ আবিষ্কার হয়। পাশেই পাথরে লেখা সুইসাইড নোট। যেখানে হুমকিও দেওয়া হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ‘পদ্মাবতী’ নিয়েই যে বিক্ষোভ প্রতিবাদ-অগ্নিসংযোগে আটকে ছিল, তাইই একজনের প্রাণ কেড়ে নিল। পরে অবশ্য জানা গেছে, আসলে এটি খুনের ঘটনা। সম্ভবত তা ঢাকতেই ‘পদ্মাবতী’র দিকে মনযোগ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মন্তব্য আলিয়া ভাটের। তিনি জানান, ‘যারা বিক্ষোভ-হুমকি দিচ্ছে, পরিবেশকে সন্ত্রস্ত করে তুলছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়াতেই এই ফল। পরোক্ষে সরকারি উদাসীনতার দিকেই অঙ্গুলি নির্দেশ অভিনেত্রীর।’



No comments:

Post a Comment