রঙিন ডেস্ক : ভারত ও পাকিস্তান- দু দেশেই সমান আলোচিত
অভিনেত্রী মাহিরা খান। বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠতা
নিয়ে সম্প্রতি আলোচনায় উঠে আসে ‘রইস’ অভিনেত্রী। একইভাবে নিজের দেশ
পাকিস্তানেও তিনি সমান আলোচিত। বিশেষ করে সাম্প্রতিক মুক্তি পাওয়া তার
ফিল্ম ‘ভেরনা’ বিতর্কের দৌলতে পাকিস্তানি মিডিয়ায় তিনি ছিলেন আলোচনার
শিখরে।
পাকিস্তান সেন্সর বোর্ডকে দেওয়া মাহিরার
বিশেষ ‘বিধিবদ্ধ ঘোষণা’, যাতে পাকিস্তান সেন্সর বোর্ডের প্রতি তার বিদ্রুপই
স্পষ্ট হয়েছে। পাকিস্তানি সিনেমা ‘ভেরনা’তে উঠে এসেছে একটি ধর্ষণের দৃশ্য।
যেখানে ধর্ষক হিসেবে দেখানো হয়েছে রাজ্যপালের ছেলেকে। সিনেমায় সেই ধর্ষণের
দৃশ্যকেই অতিরিক্ত সহিংসতার অভিযোগ এনে আটকে দিয়েছিল পাকিস্তান সেন্সর
বোর্ড।

No comments:
Post a Comment