rongginnbd
Saturday, November 25, 2017
চতুর্থবার সাইমন-মাহি
রঙিন ডেস্ক :
মোস্তাফিজুর রহমান মানিকের আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ‘পোড়ামন’ খ্যাত জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। চলতি বছর মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন সাইমন-মাহি। এর কাজ শেষ না হতেই এ জুটিকে নিয়ে আরো একটি ছবি বানাবেন বলে ঘোষণা দিয়েছেন মানিক।
এটি হবে এ জুটির চতুর্থ সিনেমা। এ প্রসঙ্গে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘কয়েক দিন আগেই সাইমন-মাহি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছে। এ সিনেমার গল্প আমার লেখা। তারপরো শুটিং শুরুর আগে গল্প আমার কাছে ভালো না লাগলে অন্য কাউকে দিয়ে লেখাব। জানুয়ারির শুরুর দিকে এ সিনেমার শুটিং শুরু করার কথা ভাবছি।’
সাইমন সাদিক বলেন, ‘‘এর আগে আমি ও মাহি একসঙ্গে কাজ করেছি। আমাদের অভিনীত ‘পোড়ামন’ সিনেমাটি দর্শক খুব ভালোভাবে নিয়েছিলেন। এছাড়া ‘জান্নাত’ সিনেমার কাজও দারুণ হয়েছে। আবারো আমরা দুজন নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, এ সিনেমাটিও দর্শকদের মাঝে সাড়া ফেলবে। মাহি ও আমার কাজের রসায়ন ভালো।’’
সাইমন-মাহি ছাড়াও এতে মিশা সওদাগর, আলীরাজ অভিনয় করবেন বলে নির্মাতা সূত্রে জানা যায়। ‘জান্নাত’ সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে। আগামী বছরের শুরুর দিকে এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে জানা যায়। এছাড়া শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘গোলাপ তলীর কাজল’ নামে সিনেমায় কাজ করছেন এই জুটি।
জাকির হোসেন রাজু পরিচালিত সাইমন মাহির ‘পোড়ামন’ সিনেমাটি ২০১২ সালে মুক্তি পায়। সিনেমাটি ব্যবসা সফল হয়। এরপর দীর্ঘ সময় এ জুটিকে একসঙ্গে দেখা যায়নি। সামনে এই জুটিকে আবারও দর্শক কিভাবে নেয় এটা এখন দেখার বিষয়। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment