Saturday, November 25, 2017

ক্যাটরিনার সাথে অভিনয়ে শহীদের আপত্তি!

শ্রী নারায়ন সিং পরিচালিত সামাজিক সতর্কতামূলক সিনেমা “বাত্তি গুল মিটার চালু” সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শহীদ। ছবিতে শহীদের বিপরীতে অভিনয়ের জন্য পরিচালক প্রথম থেকেই চাচ্ছিলেন ক্যাটরিনা কাইফকে নিতে। কিন্তু বাধ সাধলেন শহীদ। ক্যাটরিনার বিপরীতে এই অভিনেতা জুটিবদ্ধ হতে রাজি নন। এটি তিনি সরাসরি পরিচালককে জানিয়ে দিয়েছেন।
শহীদ জানিয়েছেন ক্যাটের বিপরীতে তিনি অভিনয় করবেন না। সুতরাং সিনেমায় ক্যাট থাকবেন কি থাকবেন না তা পরিচালক এখনো নিশ্চিত করেননি। তবে ধারণা করা যায় শহীদের পছন্দের উপর গুরুত্ব দিয়ে পরিচালক হয়তো ক্যাটকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
উল্লেখ্য “বাত্তি গুল মিটার চালু” সিনেমাটিতে বিদ্যুত চুরি ও এর কারণে সৃষ্ট সমস্যাগুলোকে তুলে ধরা হবে। এর মতো গুরুত্বপূর্ণ একটি সামাজিক সমস্যা নিয়ে নির্মাণ করা হচ্ছে। শহিদকে এই ছবিতে একজন আইনজীবির চরিত্রে দেখা যাবে।


No comments:

Post a Comment