রঙিন ডেস্ক : সামনের বছর মুক্তি পাবে রাণী মুখার্জীর নতুন ছবি ‘হিচকি’। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে দর্শকের মুখোমুখি হন তিনি।
ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে নতুন সিনেমা ‘হিচকি’ প্রসঙ্গে রাণী বলেন, ‘মেয়ে আদিরা হওয়ার পর আমি দু’বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলাম। এরপর যখন ‘হিচকি’র শুটিং দিয়ে কাজে ফিরি তখন মনে হয়েছিলো হয়ত আমি পারবো না। সন্তান, সংসার সবকিছু নিয়ে নিজেকে অনেক বেশি গুটিয়ে নিয়েছিলাম। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াতেই সব ভয় কেটে গেলো। মনে হলো অভিনয়ই আসলে আমার প্রকৃত জায়গা।’
ব্যক্তিজীবন নিয়ে রাণী বলেন, “মেয়ে আদিরা ও স্বামী আদিত্যকে নিয়ে ভালো আছি। অনেকেই আমাকে প্রশ্ন করেন বিয়ের পর অভিনয় কমিয়ে দিয়েছি কেন? কিংবা আদিত্যর সঙ্গে পরিচালনা বা প্রযোজনায় আসবো কি না? সত্যি কথা বলতে আদিত্যর সঙ্গে আমার সিনেমা নিয়ে কখনো কথা হয় না। ওর সঙ্গে আমার কেবল ভালোবাসার কথা হয়! আর কথা হয় মেয়ে আদিরাকে নিয়ে। আমি আমার সময়ের পুরোটুকু মেয়ে ও স্বামীকে নিয়ে কাটাতে চাই। এ কারণেই অভিনয়ে আর নিয়মিত হচ্ছি না।’



No comments:
Post a Comment