Sunday, November 26, 2017

চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্বে বিপাশা

রঙিন ডেস্ক  : ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন জনপ্রিয়, গুণী অভিনেত্রী ও চিত্র শিল্পী বিপাশা হায়াত।উৎসবের ”নারী চলচ্চিত্র নির্মাতা” বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি আগামী ১২ জানুয়ারি,২০১৮ থেকে শুরু হতে যাচ্ছে ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নয় দিনব্যাপী চলবে এই চলচ্চিত্র উৎসব।
জানা গেছে,উৎসবে ঢাকার পাঁচটি মিলনায়তনে বিশ্বের ৬০টি দেশের ১৭০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই উৎসবে বিচারক হিসেবে আরো থাকবেন বাংলাদেশের  মোরশেদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, নুরুল আলম আতিক,নরওয়ের এজ হফার্ট, যুক্তরাষ্ট্রের গ্যারি স্প্রিঞ্জার, সিডনি লেভাইন, ভারতের গিরীশ কাসারাভাল্লি, ইরানের মোহাম্মদ হাসান আমির ইয়োসেফি, ইতালির অ্যানা কোচিয়ারেলা, আন্ড্রেয়া মর্গহেন, নেপালের অরুণ দেও জোশি, রাশিয়ার লিয়া গিলমাতদিনোভা, ফিনল্যান্ডের মেরজা রিতোলা।


No comments:

Post a Comment