রঙিনে ডেস্ক : ১৭ বছর অপেক্ষার পর বিশ্ব সুন্দরীর মুকুট
জিতে ভারতের গৌরব ফিরিয়ে এনেছেন মানুষী চিল্লার।বিশ্বজয়ের পর আজ রোববার
ভারতে পা রাখলেন ২০ বছর বয়সী এই তরুণী। এদিকে, এরমধ্যেই তিনি যে বলিউডে পা
রাখার জন্য প্রস্তুত, সেটাও বোঝা গেল তার সাম্প্রতিক এক স্টেজ
পারফর্ম্যান্স দেখে।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে দীপিকা
পাড়ুকোন অভিনীত রামলীলার একটি গানের সঙ্গে যথেষ্ট ভালভাবে পারফর্ম করতে
দেখা গেল মানুসীকে, কারণ তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ক্লাসিক্যাল
নৃত্যশিল্পীও। সেই পারফর্ম্যান্সেও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন মানুসী। সেই
অনুষ্ঠানের ঝলক দেখে বলা যেতেই পারে, বলিউডেও ছাপ ফেলবেন এই তরুণী।
এই মুহূর্তে বিপিএস মেডিকেল কলেজ ফর
ওম্যানে এমবিবিএসে পড়ছেন মানুসী। তবে আগামী দিনে তার ক্যারিয়ার ট্র্যাক
কোন পথে এগোয়ে সেদিকে চোখ রয়েছে সকলের। যেহেতু আগামী বছরটা প্রায় পুরোটাই
তার এই খেতাব জয়ের সঙ্গে করা বেশ অনেকগুলো প্রতিশ্রুতি পূরণে কেটে যাবে,
তাই বোঝা যাচ্ছে না তার পড়ালেখা নিয়ে তিনি এই মুহূর্তে কী ভাবছেন।


No comments:
Post a Comment