rongginnbd
Sunday, November 26, 2017
বলিউডের পর হলিউডে কাপিল?
রঙিন ডেস্ক :
শুক্রবার মুক্তি পেয়েছে কাপিল শর্মা অভিনীত ইতিহাসভিত্তিক চলচ্চিত্র ‘ফিরাঙ্গি’। তবে ছবি মুক্তির আগেই দারুণ একটা সুখবর পেয়েছেন কাপিল। এত দিন বলিউডে কাজ করা কাপিলকে এবার দেখা যাবে হলিউডে।
‘ফিরাঙ্গি’র প্রচার চালানোর সময় এক সংবাদ সম্মেলনে গোপন খবরটি ফাঁস করেন ছবিটির পরিচালক রাজীব ধিংরা। তিনি বলেন, “এটা আসলে ভেতরের খবর। কাপিল হলিউডে অভিনয় করার প্রস্তাব পেয়েছে। হলিউডের বিগ ব্যাড মামা নামে একটি কোম্পানি রয়েছে, যারা কাপিলের সঙ্গে একটি ধারাবাহিক নির্মাণ করতে চায়। যেখানে একজন হলিউড তারকা থাকবে এবং একজন ভারতীয় তারকা থাকবে। ভারতীয় তারকা হিসেবে তারা কাপিলকে বেছে নিয়েছে। ধারাবাহিকটির নাম হতে পারে ‘কমেডি কারি’।”
হলিউড ধারাবাহিকে কাপিলের অভিনয়ের ব্যাপারে রাজীব আরো বলেন, ‘আমরা সেখানে যাব এবং যদি আমরা বিষয়টি বুঝতে পারি, তাহলে অবশ্যই আমরা সেখানে কাজ করব। এটা কাপিলের জন্য বড় একটি ব্যাপার। তাদের ধারাবাহিকের বিষয়বস্তুও চমৎকার’।
যাকে নিয়ে এত কথা, সেই কাপিল শর্মা এই ব্যাপারে বলেন, “অভিনয়ের ব্যাপারটা চূড়ান্ত হলেই আমি সবাইকে বিষয়টা জানাতাম। আমি হলিউড থেকে একটি পাণ্ডুলিপি পেয়েছি এবং সেখানে তাঁরা (নির্মাতারা) খুবই জনপ্রিয়। তাদের কোম্পানির নাম ‘বিগ ব্যাড মামা’, আমি সেখানেই অবশ্যই যাব এবং তাদের সঙ্গে দেখা করব। টেলিফোনে কথোপকথনের মাধ্যমে বড় কোনো বিষয়ে আলোচনা করা যায় না। তবে যদি আমরা এটা করতে পারি, এটা আসলেই ভালো একটি কাজ হবে।”
কবে মুক্তি পেতে যাচ্ছে সেই ধারাবাহিক? গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে কাপিল বলেন, ‘আমি জানি না কীভাবে তাদের প্রোডাকশন কাজ করে বা তাদের কাজ করার কৌশল কী রকম। আমি এর আগে কখনো আন্তর্জাতিক পর্যায়ে কাজ করিনি। দেখা যাক কী হয়।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment