rongginnbd
Friday, November 17, 2017
সন্তান জন্মের পর সেরেনা বিয়ে!
রঙিন ডেস্ক : সন্তান জন্মের ১১ সপ্তাহ পর বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন সেরেনা উইলিয়ামস। দীর্ঘদিনের প্রেমিক রেডিটের প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গেই স্থানীয় সময় বুধবার সাত পাকে বাঁধা পড়লেন ৩৬ বছর বয়সী আমেরিকান টেনিস তারকা সেরেনা।
প্রায় ২০০ জন অতিথি ছিলেন সেরেনা উইলিয়ামসের বিয়ের এই অনুষ্ঠানে। বিয়ের ছবির স্বত্ব ভোগ সাময়িকীর কাছে বিক্রি করে ফেলার কারণে অতিথিদের আসতে হয়েছে মুঠোফোন ছাড়াই। সব অঙ্গনের অতিথিই উপস্থিত হয়েছিলেন সেরেনার বিয়েতে। বিয়ের ব্যয় হয়েছে প্রায় এক মিলিয়ন ডলারেরও বেশি।
টেনিস কোর্টের এক উজ্জ্বল তারকা সেরেনা। কোর্টে যে কোনো প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন অনায়াসে। সবাইকে চমকে দিয়ে গত বছরের ৩০ ডিসেম্বর প্রথমবার প্রকাশ্যে আসে সেরেনা-ওহানিয়ানের সম্পর্ক।
চলতি বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন খেলার সময়ই অন্তঃসত্ত্বা ছিলেন সেরেনা। গত এপ্রিলে সামাজিক মাধ্যমে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটা প্রথম জানান তিনি। গত সেপ্টেম্বরের প্রথমদিনেই প্রথমবারের মতো কন্যা সন্তানের মা হন সেরেনা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment