Friday, November 17, 2017

ছয় বছর বয়সে পা দিল আরাধ্য

রঙিন ডেস্ক : ছয় বছরে পা দিলো অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের কন্যা আরাধ্য বচ্চন। তবে খুব বেশি ধুমধাম করে আরাধ্যর ষষ্ঠতম জন্মদিনে উদযাপন করছে না বচ্চন পরিবার। এনডিটিভির খবরে প্রকাশ, এ বছরের মার্চে বাবা কৃষ্ণরাজ রায়ের প্রয়াণে নিজের মত করে মেয়ের জন্মদিনটাও পারিবারিকভাবেই সারতে চাইছেন ঐশ্বরিয়া।
তবে নাতনীর জন্মদিনে শুভকামনা জানাতে ভুলে যাননি বিগ বি অমিতাভ বচ্চন। আরাধ্যকে কোলে নিয়ে তোলা একটি ছবি নিজের টুইট অ্যাকাউন্টে শেয়ার করে আরাধ্যকে জন্মদিনের শুভেচ্ছা জানান অমিতাভ। টুইটারে অমিতাভ লিখেন, ‘যখন সে আমাদের মনে করিয়ে দেয় সে কত বড় হয়েছে….ছয় বছর বয়সে পা দিল আরাধ্য’। শুধু অমিতাভ বচ্চনের কাছ থেকেই নয়, অমিতাভের ভক্তদের কাছ থেকেও জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন আরাধ্য।
ছোটবেলা থেকেই তারকা পরিবারে বড় হয়ে এসেছে আরাধ্য। সম্প্রতি আরাধ্যর বেড়ে ওঠা নিয়ে জুমটিভির সঙ্গে কথা বলেছিলেন ঐশ্বরিয়া রাই। সেখানে তিনি বলেন, ‘সে (আরাধ্য) খুবই সাধারণভাবে বেড়ে উঠছে। এমন নয় যে তাকে আমরা বসিয়ে দিয়েছি এবং আমাদের ছবি দেখাচ্ছি। আমি এটাও বলতে পারব না যে আসলে কিছুই জানে না। সে জানে আমরা কি করি। সে অবশ্যই শহর জুড়ে আমাদের পোস্টার দেখেছে। সে জানে আমরা কারা। কারণ সে আমাদের সঙ্গে ভ্রমণ করে, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, আমাদের দুনিয়ায় তার বিচরণ রয়েছে। আমি কখনই তাকে বসে বলিনি তোমার মা এইটা করেন। সে বেড়ে উঠতে উঠতে দেখেছে সে কি করে। সে দেখেছে বাড়ির বাইরে, বিমানবন্দরে সবজায়গায় আলোকচিত্রশিল্পীরা ঘোরাঘুরি করে। লোকজন সেলফি তোলার অনুরোধ নিয়ে আসে, মাঝেমাঝে সে তুলতে চায় আবার মাঝে মাঝে বলে ওঠে, না আজকে না। যখন কেউ ছবি তুলে সে সেখান থেকে সরে আসে’।



No comments:

Post a Comment