rongginnbd
Saturday, November 18, 2017
রাজশাহী কিংস টস জিতে ফিল্ডিংয়ে
রঙিন ডেস্ক :
বিপিএলের ১৯তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন্স দল ঢাকা ডায়নামাইটস ও রানারআপ রাজশাহী কিংস। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন সামি। ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছেন শহিদ আফ্রিদি ও এভিন লুইস।
মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজি টেলিভিমণ ও মাছরাঙ্গা টেলিভিশন।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস ৫ ম্যাচ খেলে তিনটিকে জয় পেয়েছে। একটি হার এবং অপর ম্যাচটি বৃষ্টির কারণে পয়েন্ট ভাগ হয় তাদের। ফলে তাদের পয়েন্ট ৭।
অপরদিকে রাজশাহী কিংস সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে। ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের পঞ্চম স্থানে।
বিপিএলের পঞ্চম আসরে আজ প্রথমবারের মতো মুখোমুখি হলো সাকিব আল হাসানের ঢাকা ও ড্যারেন সামির রাজশাহী।
ঢাকা ডায়নামাইটস একাদশ :
সাকিব আল হাসান(অধিনায়ক), সাদ্দাম হোসেন, কুমার সাঙ্গাকারা, মোসাদ্দেক হোসেন, এভিন লুইস, শহিদ আফ্রিদি, সুনিল নারিন, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী ও কিরন পোলার্ড।
রাজশাহী কিংস একাদশ : মুশফিকুর রহিম, মমিনুল হক, ফরহাদ রেজা, ড্যারেন সামি(অধিনায়ক), সামিত প্যাটেল, মেহেদিদ হাসান মিরাজ, জাকির হোসেন, রনি তালুকদার, জ্যামস ফ্র্যাঙ্কলিন, হোসেন আলি, হাবিবুর রহমান।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment