rongginnbd
Saturday, November 18, 2017
আজ গেইল-ম্যাককালামকে নিয়ে নামছে রংপুর
রঙিন ডেস্ক :
সাত বছর পর আবারো এক সাথে ইনিংস উদ্বোধন করতে নামছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। আজ শনিবার বিপিএলের ২০তম ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন এ দুই তারকা। সন্ধ্যা ৬টায় তাদের প্রতিপক্ষ থাকছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
এর আগে আইপিএলের দ্বিতীয় আসর, ২০০৯ সালে গেইল ও ম্যাককালাম খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। একই সঙ্গে দুজন ব্যাটিং ওপেন করেছিলেন। পরের বছর দল পরিবর্তন করে দুজনই পৃথক দলে খেলেছেন। শুধু আইপিএল না বিদেশি কোনো লিগেও গেইল-ম্যাককালামকে আর একসঙ্গে পাওয়া যায়নি।
এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চ তাদেরকে আবারো একই সুতোয় গেঁথেছে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের গেইল বিপিএলে নিয়মিত মুখ। তবে ব্রেন্ডন ম্যাককালাম প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন।
১৫ নভেম্বর ঢাকায় এসে পৌঁছান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম। তার দুইদিন পরই ঢাকায় পা রাখেন ক্যারিবিয়ান ব্যাটিংদানব ক্রিস গেইল।
রংপুর রাইডার্স জানায়, বাঁহাতি এ ওপেনার গেইলকে আরো পরে বিপিএলে আনার কথা থাকলেও দলের বাজে পারফরম্যান্সের কারণে তাকে দ্রুতই দলের সঙ্গে যোগ করা হচ্ছে।
মাশরাফি বিন মুর্তজার দল বিপিএলে এ পর্যন্ত তিন ম্যাচে দুটিতে হেরেছে। সামনেই বড় দলের বিপক্ষে ম্যাচ। তার আগে দলের শক্তি বাড়াতে গেইল-ম্যাককালামকে যুক্ত করছে দলটি। আজ ১৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এ দুই ক্রিকেটারকে নিয়ে জয় তুলতে চায় রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম ম্যাচ জয়ের পর পরের দুই ম্যাচে বাজে হার চিন্তার ভাঁজ ফেলেছে রংপুর রাইডার্স শিবিরে। ফ্রাঞ্চাইজির বিশ্বাস গেইল, ম্যাককালাম দলে প্রাণের সঞ্চার করবে। শুধু গেইল আর ম্যাককালাম না শ্রীলঙ্কার কুশল পেরেরাকেও দ্রুত উড়িয়ে আনছে রংপুর।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment