Saturday, November 18, 2017

জাতীয় ‘বি’ দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন নাসির

রঙিন ডেস্ক : সাইফ পাওয়ারটেক জাতীয় ‘বি’ দাবায় অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ। শুক্রবার শেষ রাউন্ডে ফিদে মাস্টার নাসির, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, বাংলাদেশ নৌবাহিনীর এস, এম, স্মরন ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন প্রত্যেকেই সাড়ে ৮ পয়েন্ট করে পান।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, সাইফ স্পোর্টিং ক্লাবের দাবা কমিটির চেয়ারপারসন মাহমুদা হক চৌধুরী মলি, চ্যাম্পিয়ন ফিদেমাস্টার সেখ নাসির ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ।


No comments:

Post a Comment