rongginnbd
Saturday, November 18, 2017
পোলার্ডের ব্যাটিংয়ে ঢাকার ২০২
রঙিন ডেস্ক :
পোলার্ডের ব্যাটিংয়ে ২০০ রান পার করেছে ঢাকা ডায়নামাইটস। জিততে হলে রাজশাহী কিংসকে করতে হবে ২০২ রান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ঢাকা ডায়নামাইটস নির্ধারিত ২০ ওবারে ৭ উইকেটে ২০১ রান সংগ্রহ করেছে।
মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজি টেলিভিমণ ও মাছরাঙ্গা টেলিভিশন।
ব্যাটিংয়ে নেমে সূচনাটা ভালোই করেছিলেন ঢাকার দুই ওপেনার এভিন লুইস এবং শহীদ আফ্রিদি। তবে ৮ বলে ব্যক্তিগত ১৫ রানের মাথায় মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে ফেরেন আফ্রিদি। এরপর ক্রিজে আসা উইকেট রক্ষক-ব্যাটসম্যান জহুরুল হকও মিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন। দলীয় ৭৫ রান এবং ব্যক্তিগত ১৩ রানে বোল্ড হয়ে ফেরেন জহুরুল হক।
জহুরুল হক ফিরে গেলে লুইসকে সঙ্গে দিতে আসেন নাদিফ চৌধুরী। তবে দলীয় ৯৯ রান এবং ব্যক্তিগত ৬৪ রানে হোসেন আলীর বল মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লুইস। মাঠে নামেন কুমার সাঙ্গাকারা। তবে দলের সংগ্রহে মাত্র ৬ রান যোগ করার পরই হাবিবুর রহমানের শিকার হন নাদিফ চৌধুরী। এরপর সাকিব সাঙ্গাকারার সঙ্গে জুটি গড়ে ১১ বলে মাত্র ১১ রান দলে যোগ করেই বিদায় হন। দলীয় ১২৪ রানের মাথায় সামিট প্যাটেলের বলে হাবিবুর রহমানের তালুবন্দি হয়ে ফেরেন সাকিব।
সাঙ্গাকারাকে সঙ্গ দিতে ক্রিজে আসেন কাইরন পোলার্ড। কিন্তু দলীয় ১৮৬ রান এবং ব্যক্তিগত ২৮ রানের মাথায় হোসেন আলীর বলে হাবিবুর রহমানের হাতে ধরা পড়েন সাঙ্গাকারা।
সাঙ্গাকারা ফেরার পর ক্রিজে আসে সুনিল নারিন। তবে দলীয় সংগ্রহে কোন রান যোগ করার আগেই হোসেন আলীর শিকার হয়ে ফেরেন তিনি। আর পোলার্ড ২৫ বলে ব্যক্তিগত ৫২ রানে অপরাজিত থাকা অবস্থায়ই নির্ধারিত ২০ ওভারের খেলা শেষ হয়ে যায়।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস ৫ ম্যাচ খেলে তিনটিকে জয় পেয়েছে। একটি হার এবং অপর ম্যাচটি বৃষ্টির কারণে পয়েন্ট ভাগ হয় তাদের। ফলে তাদের পয়েন্ট ৭।
অপরদিকে রাজশাহী কিংস সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে। ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের পঞ্চম স্থানে।
বিপিএলের পঞ্চম আসরে আজ প্রথমবারের মতো মুখোমুখি হলো সাকিব আল হাসানের ঢাকা ও ড্যারেন সামির রাজশাহী।
ঢাকা ডায়নামাইটস একাদশ :
সাকিব আল হাসান(অধিনায়ক), সাদ্দাম হোসেন, কুমার সাঙ্গাকারা, মোসাদ্দেক হোসেন, এভিন লুইস, শহিদ আফ্রিদি, সুনিল নারিন, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী ও কিরন পোলার্ড।
রাজশাহী কিংস একাদশ : মুশফিকুর রহিম, মমিনুল হক, ফরহাদ রেজা, ড্যারেন সামি(অধিনায়ক), সামিত প্যাটেল, মেহেদিদ হাসান মিরাজ, জাকির হোসেন, রনি তালুকদার, জ্যামস ফ্র্যাঙ্কলিন, হোসেন আলি, হাবিবুর রহমান।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment