rongginnbd
Saturday, November 18, 2017
এবার যৌন কেলেঙ্কারিতে সিলভেস্টার স্ট্যালন!
রঙিন ডেস্ক :
মাথায় ফেট্টি, গলায় কার্তুজের মালা। হাতে ধরা ভয়াল একটি মেশিনগান। আফগানিস্তানে প্রায় একাই সোভিয়েত হানাদারদের খতম করে দিচ্ছেন ‘ব়্যাম্বো’। এতক্ষণে অনেকেই নিশ্চয়ই বুঝে গেছেন, কথা হচ্ছে সিলভেস্টার স্ট্যালনের। হলিউডে অ্যাকশনের কথা উঠলেই যার নাম ওপরের সারিতে উঠে আসে। বিখ্যাত সেই নামই এবার জড়াল যৌন কেলেঙ্কারিতে।
বৃহস্পতিবার নেটদুনিয়ায় প্রকাশ্যে আসে স্ট্যালনের যৌন কেলেঙ্কারি সংক্রান্ত একাধিক মামলা ও পুলিশ রিপোর্ট। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই অভিনেতার প্রতিনিধিরা। চাঞ্চল্যকর ওই নথিগুলো থেকে জানা গেছে, ১৯৮৬ সালে লাস ভেগাসের একটি হোটেলে এক নাবালিকাকে যৌন হেনস্থা করেন ওই অভিনেতা। একই সঙ্গে স্ট্যালন ও তার দেহরক্ষীর সঙ্গে যৌন মিলনে বাধ্য করা হয় ওই নাবালিকাকে।
সংবাদপত্র ডেইলিমেইল সূত্রে খবর, পুলিশ রেকর্ডে নাবালিকার বয়ান রয়েছে। সেখানে বলা হয়েছে, স্বেচ্ছায় বছর চল্লিশের স্ট্যালনের সঙ্গে যৌন মিলনে রাজি হয় ওই নাবালিকা। তবে তাকে দেহরক্ষীর সঙ্গে মিলনে বাধ্য করেন ওই অভিনেতা। এমনকি মুখমেহন করতেও বাধ্য করা হয় তাকে। তবে ঘটনার পর স্ট্যালনের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
ওই ঘটনার সময় ‘ওভার দ্য টপ’ মুভির শুটিং করছিলেন স্ট্যালন। সেই সময় একই হোটেলে আলাদা কামরায় ছিলেন নির্যাতিতা ও স্ট্যালন।
তবে লাস ভেগাস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একত্রিশ বছর পুরনো কোনো নথি তাদের কাছে নেই। কয়েকদিন আগেই, চিত্রনির্মাতা হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগে শোরগোল পড়ে যায় হলিউডে। উইনস্টেইন কেলেঙ্কারির পর যৌন হেনস্থা নিয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা চোপরা, বিদ্যা বালান, স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরা। একজন স্বচ্ছ চরিত্রের অভিনেতা হিসেবে নাম রয়েছে স্ট্যালনের। এবার তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।
সুত্রঃ সংবাদ প্রতিদিনি
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment