rongginnbd
Thursday, November 30, 2017
আর্চারির সেরা আট থেকে ছিটকে গেলেন মামুন
রঙিন ডেস্ক :
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ছেলেদের ব্যক্তিগত কম্পাউন্ডের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন আবুল কাশেম মামুন। সেরা আটে ভারতের অভিষেক ভার্মার মুখোমুখি হয়েছিলেন মামুন। তবে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি তিনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের অভিষেক ভার্মার কাছে ১৪৮-১৪১ স্কোরে হারেন মামুন। ৩টি করে তীর ছোঁড়ার প্রথম পর্বে ৩০-২৮ ব্যবধানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় পর্বেও আরও খারাপ (৩০-২৭) করেন তিনি।
তৃতীয় পর্বে আরও ২ পয়েন্ট পিছিয়ে পড়া মামুন চতুর্থ ও পঞ্চম পর্বে ঘুরে দাঁড়ান। যথাক্রমে ৩০ ও ২৯ স্কোর করেন। কিন্তু ভার্মাও একই স্কোর করায় ৭ পয়েন্টের ঘাটতি আর পূরণ করা হয়নি মামুনের।
জমজমাট লড়াইয়ের পর কাজাখস্তানের আকবরআলি কারাবায়েভেকে ১৪৬-১৪৫ পয়েন্টে হারিয়ে সেরা আটে ঠাঁই করে নেন মামুন। প্রথম রাউন্ডে পাকিস্তানের আব্দুল কাদিরকে ১৪১-১৩৮ পয়েন্টে হারানো এই আর্চার দ্বিতীয় রাউন্ডে চাইনিজ তাইপের ওয়েং ই-চেংয়ের বিপক্ষে ১৪৯-১৪৫ ব্যবধানে জিতেন।
জমজমাট ফাইনালের পর এই ইভেন্টের স্বর্ণ জিতেছেন ভার্মা। পাঁচ পর্বে ১৫ তীরের লড়াই ১৪৭-১৪৭ সমতায় শেষের পর এক তীরের শুট আউটেও ১০-১০ সমতা ছিল। কিন্তু বুলস আইয়ের কাছাকাছি তীর থাকায় দক্ষিণ কোরিয়ার কিম জংগোকে পেছনে ফেলে স্বর্ণ জিতেন ভার্মা।
বুধবার ছেলেদের ব্যক্তিগত রিকার্ভের স্বর্ণ জিতেছেন দক্ষিণ কোরিয়ার লি সেউনগিউন; মেয়েদের রিকার্ভের স্বর্ণ পেয়েছেন একই দেশের লি ইয়ুন গিওং।
মেয়েদের ব্যক্তিগত কম্পাউন্ডে সেরা হয়েছেন দক্ষিণ কোরিয়ার সং ইয়ুন সো।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment