rongginnbd
Thursday, November 30, 2017
মুশফিক ভক্তদের জন্য সুখবর
রঙিন ডেস্ক :
মোহাম্মদ সামির ওয়াইডটা ঝাপ দিয়ে ঠেকাতে গিয়ে ইনজুরিতে পড়েন রাজশাহী কিংসের উিইকেট রক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আঙুলে চোট পাওয়ায় বুধবার চিটাগংয়ের বিপক্ষে বেশিক্ষণ খেলতে পারেননি। যা নিয়ে দলে দেখা দিয়েছিলো শঙ্কা। তবে মুশফিক ভক্তদের জন্য থাকছে সুখবর।
দলটির ফিজিও বায়েজিদ ইসলাম নিশ্চিত করেছেন, মুশফিকের চোট গুরুতর নয়। তার ভাষ্য, ‘রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। শুধুমাত্র ব্যথা আছে।’
চিটাগং ভাইকিংসকে ৩৩ রানে হারানো ম্যাচটি ডাগআউটে বসে উপভোগ করেন মুশফিক। ম্যাচের পর চোট পাওয়া আঙুলে এক্সরে করানোর পর এ রিপোর্ট দেন ফিজিও।
আজ দুপুরের বিমানে ঢাকা ফিরবে রাজশাহী কিংস। দলটির পরবর্তী ম্যাচ ২ ডিসেম্বর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। বায়েজিদ ইসলামের প্রত্যাশা, কোনো শঙ্কা ছাড়াই ঢাকার বিপক্ষে মিরপুরে খেলতে পারবেন মুশফিক।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment