Thursday, November 30, 2017

চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে কুমিল্লার কাছে ঢাকার হার

টস হেরে ব্যাটিং করতে নেমে আবারও কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ইকবাল। বুমবুম তামিম প্রথম ওভারের ষষ্ঠ বলে পান প্রথম বাউন্ডারির স্বাদ। আবু হায়দার রনির করা তৃতীয় ওভারে তিন বাউন্ডারিসহ তামিম তুলেন ১৭ রান। বাঁহাতি এ ওপেনার দ্রুত রান তুললেও লিটন দাস রান পেতে সময় নিচ্ছিলেন। পাওয়ার প্লেতে কুমিল্লা তুলে ৫৪ রান, তামিমের ব্যাট থেকে আসে ৩৫ রান। লিটন করেন ১৭ রান।
রানের চাকা থামাতে ঢাকার দরকার ছিল ব্রেক থ্রু। সাকিব নিজ কাঁধে তুলে নেন দায়িত্ব। সাকিবের করা অষ্টম ওভারের দ্বিতীয় বলে ডিপ স্কয়ার লেগে তুলে মারতে গিয়ে তামিম (৩৭) ক্যাচ দেন মোসাদ্দেকের হাতে। তামিম আউট আগে রান রেট ছিল ৮ এর উপরে। তামিম আউট হওয়ার পর রান রেট নেমে যায় ৭ এর নিচে। বিশেষ করে ইমরুল ও লিটন যখন ব্যাট করছিলেন রানের চাকা অনেকটাই থমকে ছিল! দুজন তৃতীয় উইকেট জুটিতে যোগ করে ২৪ বলে ২৯ রান।
সাকিবের বলে স্ট্যাম্পড হওয়ার আগে লিটন ৩০ বলে ৩৪ রান করেন। তার আউটে ক্রিজে আসেন মারলন স্যামুয়েলস। ১৯তম ওভারে কেভিন কুপারের বলে লং অফে ডেনলির হাতে ক্যাচ দেওয়ার আগে স্যামুয়েলস করেন ৩৯ রান। মূলত তার ব্যাটিংয়ে শেষ দিকে বড় স্কোর পায় কুমিল্লা। ৫ চার ও ২টি ছক্কা হাঁকান ক্যারিবীয়ন তারকা। শোয়েব মালিক ৪ বলে ৯, হাসান আলী ২ বলে ৮, ব্রাভো ৩ বলে ৬ রান করলে ১৬৭ রানের পুঁজি পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। ফর্মে থাকা এভিন লুইস দ্বিতীয় ওভারে স্ট্যাম্পড হন। শোয়ের মালিকের প্রথম বলে চার মেরে দ্বিতীয় বলে ডাক করেন লুইস। লিটন বল ধরে স্ট্যাম্প ভাঙেন দ্রুত। টিভি রিপ্লেতে দেখা যায়, স্ট্যাম্প ভাঙার সময় লুইসের পা শূন্যে ছিল। টিভি আম্পায়ার গাজী সোহেল প্রায় ৪ মিনিট সময় নিয়ে লুইসের স্ট্যাম্পিংয়ের সিদ্ধান্ত দেন।
কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ব্রাভোর করা প্রথম ওভারের দ্বিতীয় বলে জায়গা করে মারতে গিয়ে সাকিব মিড অফে তামিমের হাতে ক্যাচ দেন ৭ রানে। ওভারের শেষ বলে ব্রাভো আবারও ধাক্কা দেন ঢাকা শিবিরে। এবার তার শিকার সুনিল নারিন। স্লোয়ার বলে তুলে মারতে গিয়ে ফিরতি ক্যাচ দেন নারিন। ঢাকার রানের চাকা সচল রাখা জো ডেনলিকে এক ওভার পর সাইফ উদ্দীন বোল্ড করে ঢাকা শিবিরে বড় ধাক্কাটি দেন। ৬ চার ও ২ ছক্কায় ৩৯ বলে ৪৯ রান করেন ডেনলি।
শেষ ৪ ওভারে ৫২ রান প্রয়োজন ছিল ঢাকার। হাসান আলীর করা ১৭তম ওভারে প্রথম তিন বলে তিন রান নেন পোলার্ড ও মোসাদ্দেক। চতুর্থ বলে মোসাদ্দেক ড্রাইভ করে কভারে তামিমের হাতে বল দেন। পোলার্ড রান নিতে চাইলেও মোসাদ্দেক রাজী ছিলেন না। কিন্তু ততক্ষণে পোলার্ড মাঝ উইকেটে। নিরুপায় হয়ে উইকেট বিসর্জন দেন মোসাদ্দেক। কিন্তু সেই পোলার্ডও টিকেননি। ব্রাভোর করা পরের ওভারে ডিপ মিড উইকেটে পোলার্ড ক্যাচ দেন সোলোমান মিরের হাতে।


No comments:

Post a Comment