rongginnbd
Sunday, November 26, 2017
দারুণ স্বাদের ফুলকপির রোস্ট
রঙিন ডেস্ক :
শীতকাল এলেই বাজারে নানান রকম সবজির বাহার দেখা যায়। এর মধ্যে আবার দেখতেও সুন্দর খেতেও দারুন তেমন একটা সবজি হলো ফুলকপি। এটা যেকোনো মানুষেরই দারুন পছন্দের সবজি। ফুলকপি যেকোনো মাছের সাথে, কিংবা যেকোনো তরকারি, ভাজি বিভিন্নভাবেই রান্না করে খেতে পারেন। আজ দেখে নিন ভিন্ন একটি রেসিপি ফুলকপির রোস্ট-
উপকরণ:
• একটা বড় ফুলকপি।
• দই দেড় কাপ।
• অর্ধেক লেবুর রস এবং ছোকলা কুচি।
• মরিচগুঁড়া ২ টেবিল-চামচ।
• জিরাগুঁড়া ১ টেবিল-চামচ।
• কারি পাউডার ১ চা-চামচ।
• গোলমরিচ ১ চা-চামচ।
• রসুনবাটা ১ চা-চামচ।
• রসুনগুঁড়া ১ টেবিল-চামচ।
• তেল ১ টেবিল-চামচ।
• লবণ স্বাদমতো বা ২ চা-চামচ।
প্রণালি:• ওভেন প্রিহিট করুন ৪০০ ফারেনহাইটে।• একটা বাটিতে সব উপকরণ (তেল ও ফুলকপি বাদে) একসঙ্গে মিশিয়ে নিন।• ৭ মিনিট ফুলকপি ভাপে আধা সিদ্ধ করুন।• সিদ্ধ ফুলকপির উপর দইয়ের মিশ্রণ ঢেলে ভালোভাবে ব্রাশ করুন, যাতে ফুলকপির ভেতরেও মিশ্রণ ভালোভাবে যায়।• ২০ থেকে ৩০ মিনিট ম্যারিনেইডের জন্য রেখে দিন।• এবার যে বেকিং শিট কিংবা পাত্রে ফুলকপি রোস্ট করবেন সেটায় তেল দিয়ে ব্রাশ করে ফুলকপি বসিয়ে দিন।• এবার ৩০ মিনিটের জন্য বেইক বা রোস্ট করতে দিন অথবা ফুলকপির রং বদলে খয়রি রং না হওয়া পর্যন্ত বেইক করুন।• যেহেতু ফুলকপি আগেই একটু সিদ্ধ করা হয়েছিল তাই বেইক হতে বেশিক্ষণ লাগবে না।• আর যদি আগে সিদ্ধ না করেন তাতেও সমস্যা নেই।• সিদ্ধ ছাড়াই দইয়ে মাখিয়ে ওভেনে ঢুকিয়ে দিলে সাধারণত ৪০ মিনিট লাগবে হতে।• এবার সালাদ কিংবা পোলাওয়ের সঙ্গে নামিয়ে পরিবেশন করুন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment