rongginnbd
Sunday, November 26, 2017
দাঁতের সুরক্ষায় মাউথওয়াশ ব্যবহার করেন?
রঙিন ডেস্ক :
দাঁত সুস্থ রাখতে আমরা প্রতিদিন মাউথওয়াশ ব্যবহার করি। দাঁতের সুরক্ষায় চোখ বুঝে এ উপাদানটা ব্যবহার করে আসছেন সবাই। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত মাউথ ওয়াশ ব্যবহার করলে ডায়াবেটিসের আশঙ্কা প্রায় ৫৫ শতাংশ বেড়ে যায়। হাওয়ার্ড স্কুল অব পাবলিক হেলথের গবেষকদের মতে, মাউথ ওয়াশে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপাটিজ মুখের ভেতরের খারাপ ব্যাকটেরিয়া মেরে ফেলার পাশাপাশি ডায়াবেটিসবিরোধী উপকারি ব্যাকটেরিয়াদেরও শেষ করে। যে কারণে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
কিন্তু এমন সলিউশন ব্যবহার করলে হবে অন্য বিপদ! তাই এমন পদ্ধতি ব্যবহার করতে হবে, যাতে দাঁতও বাঁচবে এবং ডায়াবেটিসও দূরে থাকবে! চলুন এ অবস্থা থেকে বাঁচতে প্রাকৃতিক কিছু উপাদান দেখে নেয়া যাক-
১. আপেল:
একাধিক গবেষণায় দেখা গেছে মুখ গহ্বরের স্বাস্থ্য রক্ষার্থে বাস্তবিকই আপেলের কোনও বিকল্প হয় না। আসলে এই ফলটির শরীরে থাকা পানি, ফাইবার এবং ম্যালিক অ্যাসিড, স্যালাইভার উৎপাদন এত মাত্রায় বাড়িয়ে দেয় যে একটাও খারাপ ব্যাকটেরিয়া মুখের ভিতর থাকতে পারে না। তাই মুখ পরিষ্কারের পাশাপাশি শরীরকে নানাবিধ রোগ থেকে বাঁচাতে প্রতিদিন একটা করে আপেল খান।
২. চিজ:
এতে থাকা ক্যালসিয়াম, ফসফরাস এবং প্রোটিন দাঁতকে এত মাত্রায় শক্তিশালী করে তোলে যে ক্যাভিটির পক্ষে দাঁতের কোনো ধরনের ক্ষতি করার সুযোগই থাকে না। তাই এবার থেকে মাউথ ওয়াশ নয়, ব্রেকফাস্টে চিজ স্যান্ডউইচ বানিয়ে খাওয়া শুরু করুন। দেখবেন কেমন উপকার মেলে!
৩. পালং শাক:
বাঙালি খাদ্যরসিকেদর প্রিয় এই শাকটির অন্দরে থাকা ম্যাগনেসিয়ামসহ একাধিক ভিটামিন এবং মিনারেল দাঁতের একেবারে উপরের অংশ, এনামেলকে এত মাত্রায় শক্তিশালী করে তোলে যে খারাপ ব্যাকটেরিয়াদের পক্ষে কোনো ধরনের ক্ষতি করার সুযোগই থাকে না। কেবল মাত্র পালং শাক নয়, যে কোনো ধরনের শাক-সবজি খেলেই এমন উপকার মেলে। তাই পালং শাক খেতে ইচ্ছা না হলে, অন্য সবজি খেতেই পারেন।
৪. কিশমিশ: বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত কিশিমিশ খেলে একাধিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন কমে, তেমনি দাঁতে পোকা হওয়া থেকেও রক্ষা পাওয়া যায়। আসলে কিশমিশে থাকা বেশ কিছু উপকারি উপাদান মুখ গহ্বরে স্যালাইভার উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে ক্যাভিটি, প্লাকসহ নানাবিধ দাঁতের সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment