১) বেশি গোসল করানো অথবা পরিষ্কার করা
প্রতিদিন সাবান ও শ্যাম্পু ব্যবহার না করাই ভালো। গোসলের শেষে নরম শুকনো
সুতি কাপড় দিয়ে দ্রুত ভালোভাবে পানি মুছে ফেলতে হবে। শরীরের ভাঁজগুলোতে
যেন পানি লেগে না থাকে। কারণ, এ থেকে ছত্রাক সংক্রমণের আশঙ্কা থাকে।
বাচ্চার ত্বক সংবেদনশীল হওয়ায় বার বার ধোয়া শিশুর ত্বক শুষ্ক এবং রুক্ষ করে
ফেলবে। তাই প্রয়োজন ছাড়া বার বার বাচ্চার ত্বক পরিষ্কার করার অভ্যাস বাদ
দিন। প্রতিদিন একবার গোসল করানোই বেশিরভাগ ক্ষেত্রে যথেষ্ট।
৩) বড়দের সাবান ব্যবহার
আমরা অনেকেই বাচ্চাকে প্রতিদিন বড়দের সাবান দিয়ে গোসল করাই। কিন্তু বড়দের
সাবানে থাকে অতিরিক্ত ক্ষারীয় উপাদান। শিশুদের ত্বক বড়দের তুলনায় ৫ গুণ
পাতলা। বেবির সংবেদনশীল ত্বকে বড়দের সাবান ব্যবহারে শিশুর ত্বকে র্যা শ,
রুক্ষ, অ্যালার্জি দেখা দিতে পারে। শিশুর ত্বকে উপযোগী সাবান (যা অবশ্যই
ময়েশ্চারাইজারযুক্ত হতে হবে) ব্যবহার করুন।



No comments:
Post a Comment